অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তরে কর্মী নিয়োগ।

বেকার চাকরী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুখবর। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই যে কোনো সুস্থ ও স্থায়ী নাগরিক এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে হাজারের ও বেশি শূন্যপদ রয়েছে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য যেমন নিয়োগকারী দপ্তরের নাম, শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে জেনে নিন। নীচে সবকিছুর বিশদে আলোচনা করা হয়েছে।

[ez-toc]

নিয়োগকারী দপ্তরের নাম ও শূন্যপদের সংখ্যা:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিরক্ষা বিভাগে ১৯০০ টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম:-

প্রতিরক্ষা বিভাগে ১৯০০ টির ও বেশি শূন্যপদে বিভিন্ন ধরনের কর্মী নেওয়া হবে। যে যে শূন্যপদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

১) জেনারেল ডিউটি এক্সিকিউটিভ
২) ক্লার্ক
৩) সৈনিক ব্যাবসায়ী
৪) ড্রেসার
৫) হাউস কিপার
৬) সেফ
৭) টেইলর
৮) ওয়াসার ম্যান ও আরো অন্যান্য।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উচ্চশিক্ষিত হতে হবে না। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস যোগ্যতাতে ও আবেদন করা যাবে।

বয়সসীমা:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:-

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিভাগের অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

১) সবার প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট www.teritorialarmy.gov.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে নিজের বৈধ মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্মটিকে ভালো করে ফিলাপ করতে হবে।

৪) তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৫) সবকিছু হয়ে গেলে ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি:-

এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ মিলিয়ে যারা যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতির বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদনের সময়সীমা:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ২৬/১০/২০২৪ তারিখে। বর্তমানে অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া চলছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭/১১/২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন কারন সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTICE- CLICK HERE 

OFFICIAL WEBSITE- CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.