মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরফ থেকে চালু করা হলো মুখ্যমন্ত্রী স্কলারশিপ। এই স্কলারশিপ এ আবেদন করলে ছাত্র-ছাত্রীরা পেয়ে যাবেন ১০০০০ করে টাকা। ইতিপূর্বে বিগত সরকারের সময় এই স্কলারশিপের নাম ছিল নবান্ন স্কলারশিপ যেটি পরিবর্তন করে এই স্কলারশিপের নাম করা হয়েছে মুখ্যমন্ত্রী স্কলারশিপ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা প্রদান করা হবে মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের। আপনি যদি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিভাবে আবেদন করতে হবে ও কি কি ডকুমেন্টস লাগবে সে ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ (WB Chief Minister Scholarship)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ত্রান্ত তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপের আয়োজন করেছেন। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা পেয়ে যাবেন। যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না বা অন্য কোন কাজে নিযুক্ত হন তাদের আর্থিকভাবে সহায়তা করে এবং তারা যাতে পড়াশোনায় পিছিয়ে না থাকেন তার জন্য এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে।
আবেদনকারীর যোগ্যতা
এই স্কলারশিপ এ আবেদন জানাতে হলে আবেদনকারীকে বোর্ড পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। এই টাকা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তাদের পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপ এর টাকা দেবেন। যারা যারা এই স্কলারশীপে আবেদন জানাবেন তাদের এককালীন ১০ হাজার করে টাকা দেওয়া হবে। এই স্কলারশিপের আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস অথবা স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস হতে হবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই একাদশ শ্রেণীতে অথবা কলেজে ভর্তি থেকে রেগুলার পড়াশোনা করতে হবে।
এই স্কলারশিপ এ আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে নাম্বার পেতে হবে। কোন প্রার্থী যদি ৬০% এর বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে সে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে সেখানে আবেদন জানাতে পারবেন। স্নাতক বা স্নাতকোত্তর স্তরেও ৫০ শতাংশ থেকে 53 শতাংশের মধ্যে নাম্বার পেতে হবে।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপ এ আবেদন জানাতে হলে আবেদনকারীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে এবং এর সঙ্গে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো পরবর্তীকালে যাচাই করে দেখা হবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এই স্কলারশিপের টাকা প্রদান করা হবে। এই স্কলারশিপের আবেদনের জন্য নতুন পোর্টাল চালু হয়েছে এবং এই পোর্টালেই অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার সম্পন্ন হবে এবং ভেরিফিকেশন হয়ে আপনার আবেদন সঠিক হলে টাকা দেওয়া হবে।
এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১.এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রথমেই মুখ্যমন্ত্রী কাছে আবেদনের জন্য প্রার্থনা পত্র।
২. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট
৩. আবেদনকারীর আধার কার্ড
৪. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো
৫. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
৬. ব্যাংকের পাস বই
৭. আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেইল আইডি
এই আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য আবেদনকারীরা নিচের দেওয়া অফিসিয়াল ওয়েব সাইটে ভিজিট করে ভালো করে দেখে নিতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জেনে তারপর আবেদন করা উচিত।
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE
