রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষদের সমস্ত ধরনের কাজের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চলেছেন। এর আগে সরকার যেমন দুয়ারে সরকার নামে একটি প্রকল্প চালু করেছিলেন ঠিক একই রকম পদ্ধতিতে নতুন সরকার জনকল্যাণ সেবা নামে নতুন একটি প্রকল্প শুরু করেছেন যেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে সমস্ত ধরনের পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষকে বিভিন্ন কাজের জন্য কখনও ব্লক অফিস, কখনও পঞ্চায়েত, আবার কখনও জেলা প্রশাসনের কার্যালয়ে ঘুরতে হয়। এই সমস্যার সমাধান করতেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বিশেষ “জনকল্যাণ শিবির”। আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পে একসঙ্গে ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পের আবেদন, সংশোধন ও তথ্য যাচাইয়ের সুযোগ মিলবে।

আপনার এলাকায় কবে এবং কোথায় বসবে এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ তাঁদের আর বিভিন্ন অফিসে বারবার যেতে হবে না।

বর্তমান সময়ে সমস্ত কাজকর্ম করতে হলে মানুষকে বিভিন্ন অফিস ঘোরাঘুরি করতে হচ্ছে অনেক সময় আবার বেশ কয়েকবার যেতে হচ্ছে অফিসে। এছাড়াও দিনের পর দিন রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই এই সমস্ত সুযোগ-সুবিধা যাতে মানুষ খুব সহজেই পেতে পারে এজন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। সরকারি প্রকল্পের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে আবেদন প্রক্রিয়ার জটিলতা। এছাড়াও অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সঠিক জ্ঞানের অভাবে। জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য হল সেই সমস্যার সমাধান করা এবং যোগ্য ব্যক্তিদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। এই শিবিরে কৃষক থেকে শুরু করে ছাত্রছাত্রী, মহিলা, প্রবীণ নাগরিক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার যুবক-যুবতী সকলের জন্যই বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা রয়েছে।

কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?

এই শিবিরে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের বিশেষ করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমর্থক প্রকল্পের আবেদন জানানো যাবে।

প্রকল্প/পরিষেবাকী কাজ হবে
অন্নপূর্ণা যোজনানতুন আবেদন, তথ্য সংশোধন, স্ট্যাটাস যাচাই
আয়ুষ্মান ভারতস্বাস্থ্য কার্ড সংক্রান্ত তথ্য ও আবেদন সহায়তা
আধার এনরোলমেন্ট ও সিডিংনতুন আধার, আধার আপডেট, ব্যাঙ্ক-আধার লিঙ্ক
PM-Kisan Samman Nidhiনতুন নিবন্ধন, ই-কেওয়াইসি, স্ট্যাটাস চেক
Kisan Credit Card (KCC)কৃষিঋণের আবেদন
Soil Health Cardমাটির স্বাস্থ্য কার্ড সংক্রান্ত পরিষেবা
Agriculture Infrastructure Fundকৃষি অবকাঠামো প্রকল্পে সহায়তা
PM Awas Yojana (Urban)আবাস যোজনার আবেদন ও তথ্য
Job Card (MGNREGA)জব কার্ডের আবেদন ও সংশোধন
Medhashreeশিক্ষাবৃত্তির আবেদন
Shikshashreeশিক্ষাবৃত্তির আবেদন
Taposhili Bandhuতফসিলি সম্প্রদায়ের কল্যাণমূলক সুবিধা
Kanyashreeকন্যাশ্রী আবেদন ও আপডেট
Student Credit Cardস্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন
Pre & Post Matric Scholarshipস্কলারশিপ আবেদন
Jai Joharআদিবাসী সম্প্রদায়ের পেনশন সুবিধা
Atal Pension Yojanaপেনশন স্কিমে নাম নথিভুক্ত
PM Jeevan Jyoti Bimaজীবন বিমা সুবিধা
PM Suraksha Bimaদুর্ঘটনা বিমা সুবিধা
PM Jan Dhan Yojanaজিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Sukanya Samriddhi Yojanaকন্যা সন্তানের সঞ্চয় প্রকল্প
PM Ujjwala Yojanaগ্যাস সংযোগ সংক্রান্ত আবেদন
PM SVANidhiরাস্তার হকারদের ঋণ
PM Vishwakarmaকারিগরদের আর্থিক সহায়তা
Mudra Loanক্ষুদ্র ব্যবসার ঋণ
PMEGPস্বনির্ভর প্রকল্পের ঋণ
Udyam RegistrationMSME নিবন্ধন
E-Shramশ্রমিক নিবন্ধন
PM Shram Yogi Maandhanঅসংগঠিত শ্রমিকদের পেনশন
WB Migrant Workers Welfareপরিযায়ী শ্রমিক কল্যাণ
Utkarsh Banglaদক্ষতা প্রশিক্ষণ
DDU-GKYকর্মমুখী প্রশিক্ষণ
NAPSঅ্যাপ্রেন্টিসশিপ আবেদন
NATSটেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ
PM Internship Schemeইন্টার্নশিপ সংক্রান্ত আবেদন
Rojgar Seva Portalচাকরি সংক্রান্ত নিবন্ধন
CAA Applicationনাগরিকত্ব আবেদন সহায়তা
Mutation of Landজমির নামজারি
Minor Correction of Land Recordsজমির রেকর্ড সংশোধন
Patta Applicationপাট্টা সংক্রান্ত আবেদন
Credit Linkage to SHGস্বনির্ভর গোষ্ঠীর ঋণ
PM Garib Kalyan Anna Yojanaখাদ্য নিরাপত্তা সুবিধা
Rajya Khadya Suraksha Yojanaরেশন সুবিধা
PM Matsya Kisan Samridhiমৎস্যচাষীদের সহায়তা
PM-VIKASসংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্প
PMFMEখাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সহায়তা
PM Surya Ghar Yojanaসৌর বিদ্যুৎ প্রকল্পে আবেদন
Health Check-up Campবিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
Consumer Awareness Campভোক্তা সচেতনতা কর্মসূচি

ক্যাম্পে যাওয়ার সময় সঙ্গে রাখুন

প্রয়োজনীয় নথি
আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
ব্যাঙ্ক পাসবই
পাসপোর্ট সাইজ ছবি
মোবাইল নম্বর
প্রয়োজন অনুযায়ী জমির নথি/আয়ের শংসাপত্র/জাতি শংসাপত্র

জনকল্যাণ শিবিরের তারিখ: ১৫ জুন – ১৭ জুন ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট: জনকল্যাণ শিবির পোর্টাল

কীভাবে নিজের নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানবেন?

প্রশাসনের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা নিজেদের এলাকার নিকটবর্তী জনকল্যাণ শিবিরের অবস্থান জানতে পারবেন। এই পোর্টাল থেকে আপনারা সরাসরি আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে এবং কোথায় ক্যাম্প হবে সমস্ত কিছু জেনে যেতে পারবেন। ক্যাম্পে যাওয়ার আগে অবস্থান যাচাই করে নেওয়া ভালো, এতে সময় এবং ভোগান্তি দুটোই কমবে।

এই শিবির আয়োজন করার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানো বা বারবার অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। মাত্র তিন দিনের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে বহু মানুষ সরাসরি সরকারি সুবিধার আওতায় আসতে পারবেন। যারা এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এই জনকল্যাণ শিবির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে।

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.