মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে চালু থাকা কোন জনমুখী প্রকল্প বন্ধ হবে না। সেই হিসেবে লক্ষী ভান্ডার এর নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হয়েছে এবং মহিলাদের একাউন্টে টাকা দেওয়া হচ্ছে। ঠিক একই রকম ভাবে বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছিল যুব সাথী প্রকল্প যার নাম পরিবর্তন করে যুবশক্তির ভরসা কার্ড প্রকল্প রাখা হয়েছে এবং এই প্রকল্পেও নতুন করে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন বিরাট বড় বার্তা।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 50 লক্ষ অন্নপূর্ণা যোজনায় মহিলাদের একাউন্টে তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে বেকার যুবক-যুবতীদের ভাতার পরিমাণ দ্বিগুণ করে 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে। বিশেষ করে রাজ্যে যে সমস্ত বেকার যুবক-যুবতী রয়েছে এবং তাদের বয়স 21 থেকে 40 বছরের বেশি এবং মাধ্যমিক পাস তারা সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ইতিমধ্যেই আবাস যোজনার কাজ এবং অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলছে। পরবর্তীকালে বার্ধক্য ভাতা এবং যুবশক্তি প্রকল্পের ভাতা আবেদন গ্রহণ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। চলতি মাসেই বা এর পরবর্তী মাসের প্রথম দিকে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়ার শুরু হবে এবং ধীরে ধীরে বেকার যুবক যুবতীদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে।
এবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে টাকা দেওয়া হবে সরাসরি DBT লিংকের মাধ্যমে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিংক নেই তাদের আগে থেকেই DBT লিংক করিয়ে নিতে হবে। এরপর ডিভিডি লিঙ্ক এর মাধ্যমেই একাউন্টে সরাসরি ৩ হাজার করে টাকা পাঠানো হবে এর সঙ্গে আরও ঘোষণা করা হয়েছে যে সমস্ত বেকার যুবক-যুবতীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পড়াশোনা করছেন তাদের অ্যাকাউন্টে ১৫০০০ টাকা দেওয়া হবে।
তবে এক্ষেত্রে ৩ হাজার টাকা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই বেশ কিছু শর্তও পালন করতে হবে, যেগুলি হল- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারের বয়স হতে হবে অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে। এর পাশাপাশি আবেদনকারী কে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীদের সম্পূর্ণ বেকার হতে হবে এবং আবেদনকারী কোন কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই প্রকল্পের ভাতা পাবে না।
তবে এখনো এই যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন গ্রহণ করতে শুরু হবে তাই যারা যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আগে থেকে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ডিভিডি লিঙ্ক করে রাখবেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।
