আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। কর্মী নিয়োগ করা হবে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা, পদের নাম, শূন্যপদ ও বেতন

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পের পক্ষ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মিড ডে মিল অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন : এই পদের জন্য প্রার্থীদের মাসিক ১১ হাজার টাকা বেতন প্রদান করা হবে।

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ৬৩ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের এই পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

এই বিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেখানে উপস্থিত আবেদনপত্রটি প্রিন্ট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করতে হবে। সবশেষে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কাজ শেষ। আবেদনের শেষ তারিখ ০৬/০৯/২০২৪।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা— Block Development Officer, Khatra, District- Bankura। ইন্টারভিউয়ের তারিখ — ১৩/০৯/২০২৪। প্রতিবেদনকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

Official Notification: Download Now

Official Website: Click Here

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.