এতদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন চলছিল তবে আজ থেকে শুরু হয়ে গেল অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন জানাবেন তারা প্রতি মাসে পেয়ে যাবেন 3000 করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে এই প্রকল্প সূচনা করা হয়েছে। এতদিন ধরে অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছিল তবে অবশেষে আজ থেকে শুরু হলো অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদনকারীরা এবার বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
যারা যারা আবেদন জানাবেন তারা যদি যোগ্য হন তাহলে তারা প্রতি মাসে ৩০০০ করে টাকা পেয়ে যাবেন। এর ফলে রাজ্যের লক্ষাধিক পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে।

৯০ দিন পর্যন্ত চলবে আবেদন
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারীদের পর্যাপ্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একজন থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হল এবং এই আবেদন গ্রহণ চলবে আগামী 90 দিন পর্যন্ত। অর্থাৎ এখানে আবেদন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। যারা তাড়াতাড়ি আবেদন জানাবেন তাদের একাউন্টে তাড়াতাড়ি টাকা ঢুকবে বলে জানিয়েছেন রাজ্য সরকার।
আবেদন জানানোর পর সমস্ত তথ্য যদি ঠিক থাকে সেগুলো যাচাই-বাছাই করার পর ধাপে ধাপে উপভোক্তার একাউন্টে টাকা পাঠানো হবে। এক্ষেত্রে আবেদনকারীর ডিভিটি লিংক যুক্ত ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে।
কোথায় আবেদন করবেন?
অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করতে হলে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – https://socialsecurity.wb.gov.in/
আবেদনকারীদের সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজেদের মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে পুনরায় অনলাইনে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ধাপে ধাপে আবেদনের ফর্মটি পূরণ করবেন সেটি নিচে দেওয়া হল।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
অনলাইন আবেদন প্রক্রিয়াটি কয়েকটি সহজ ধাপে সম্পন্ন করা যাবে।
ধাপ ১: পোর্টালে প্রবেশ
সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে প্রবেশ করুন এবং অন্নপূর্ণা যোজনা বিভাগ নির্বাচন করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – https://socialsecurity.wb.gov.in/
ধাপ ২: মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন
নিজের সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে এবং নিবন্ধনের সময় একটি ওটিপি (OTP) যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ধাপ ৩: ফর্ম ডাউনলোড
পোর্টালে বাংলা ও অন্যান্য ভাষায় আবেদনপত্র পাওয়া যাবে। নিজের সুবিধামতো ভাষায় ফর্ম ডাউনলোড করতে হবে। এখানে আপনারা তিনটি ভাষায় আবেদনের ফরমটি পাবেন বাংলা ইংরেজি এবং হিন্দি ভাষায় আবেদনের ফরমটি রয়েছে আপনি যে ভাষায় আবেদনের ফরমটি ডাউনলোড করে সম্পূর্ণ বুঝতে পারবেন সেই ভাষাটাই আবেদনের ফর্ম ডাউনলোড করবেন।
ধাপ ৪: ফর্ম পূরণ
ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, পরিবারের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, সন্তানদের তথ্য, আয় সংক্রান্ত বিবরণসহ বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনার ১২ পাতার একটি ফর্ম বের হবে সেটি পূরণ করে জমা দিতে হবে।
ধাপ ৫: নথি আপলোড
প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে।
ধাপ ৬: আবেদন জমা
সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে। সফলভাবে জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা জরুরি।
১২ পাতার ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে?
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে আবেদনকারীর আর্থিক ও পারিবারিক অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ফর্মে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করতে হবে—
- পরিবারের প্রধানের নাম ও সমস্ত তথ্য
- আবেদনকারীর নাম ও পরিচয়
- পরিবারের সদস্যদের সংখ্যা
- স্বামী বা অভিভাবকের তথ্য
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
- আধার নম্বর
- রেশন কার্ডের তথ্য
- পরিবারের আয়
- জমির পরিমাণ
- সন্তানের সংখ্যা
- শিশুদের টিকাকরণ সংক্রান্ত তথ্য
- বসবাসের ঠিকানা
- মোবাইল নম্বর
এই তথ্যগুলির ভিত্তিতেই উপভোক্তার যোগ্যতা যাচাই করা হবে।
কোন কোন নথি লাগবে?
অনলাইন বা অফলাইন— উভয় ক্ষেত্রেই কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথির তালিকা
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাংক পাসবইয়ের কপি
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
- পাসপোর্ট সাইজ ছবি
- বিদ্যুৎ বিল বা জলের বিল
- বসবাসের প্রমাণপত্র
- মোবাইল নম্বর
আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখা হয়।
আধার-ব্যাংক সংযোগ বাধ্যতামূলক
এক্ষেত্রে সরকারি স্পষ্টই জানিয়েছে আবেদনকারের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং DBT লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক যদি কারো আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে তাকে আগে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে না হলে টাকা আসবে না।
কবে থেকে মিলবে ৩,০০০ টাকা?
সরকারি সূত্রের দাবি, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক ৩,০০০ টাকা পাঠানো শুরু হবে। চলতি মাসের ২ তারিখ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে উপভোক্তাদের। এক্ষেত্রে যারা আগে আবেদন জানাবেন তাদের আগে টাকা আসবে এবং যারা দেরিতে আবেদন করবেন তাদের টাকা ঢুকতেও দেরি হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে উঠে আসছে। অনলাইন আবেদন চালু হওয়ার ফলে এখন বাড়িতে বসেই সহজে ফর্ম পূরণ ও জমা দেওয়া সম্ভব।
