পশ্চিমবঙ্গের প্রচুর মহিলারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন অনেক মহিলারা ইতিমধ্যেই একাউন্টে টাকা পেয়ে গেছেন কিন্তু এখনো অনেক মহিলা অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকার কিস্তি পাননি। সব নথিপত্র ঠিকঠাক থাকার পরেও সবকিছু জমা দেওয়ার পরেও অনেক মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি। আগস্ট মাসের ১৭ তারিখে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হয়েছিল প্রচুর মহিলা টাকা পেয়েছে কিন্তু অধিকাংশ মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি। সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা দেওয়া শুরু হবে। এখন কথা হল যারা এর আগে এক কিস্তিরও টাকা পাননি তাদের কি করতে হবে বা কি করলে তারা চলতি মাসে টাকা পাবেন। যারা ইতিমধ্যে এখনো এক কিস্তির টাকা পাননি তাদের মনের তৈরি হয়েছে অনেক ধরনের প্রশ্ন। কী কারনে তারা টাকা পেলেন না? তাদের কোন কোন সমস্যা রয়েছে? কোন ডকুমেন্ট জমা দিলে তারা টাকা পাবেন? অর্থাৎ আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে দেওয়া হবে।

 

ইতিমধ্যেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের বেশ কিছু সমস্যা রয়েছে বা যাচাই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ায় অনেকের একাউন্টে টাকা ঢোকেনি। অনেক মহিলার আবেদনের সময় বিভিন্ন ধরনের ভুল-ভ্রান্তি ছিল, অনেকে আবার অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ভুল করেছে আবেদনের সময়। এর ফলে যখন সমস্ত তথ্য যাচাই করা হয়েছে তখন অনেকের আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে।

যারা এখনো টাকা পাননি তারা কি করবেন?

যারা এখনো পর্যন্ত টাকা পাননি এবং তাদেরকে সমস্যার রয়েছে বুঝতে পারছেন না তাদের জন্য এবার সরকারের তরফ থেকে নতুন করে সরকারি হেল্পলাইন নাম্বার জারি করা হলো। আপনারা সরাসরি ১৮০০-৩৪৫-৫৫৫৫ অথবা ১৮০০-৩৪৫-৫৫০৫ নাম্বারে ফোন করে আপনাদের অভিযোগ জানাতে পারেন। এর পাশাপাশি আপনি যদি চান তাহলে আপনি সিএম কানেক্ট গিভেন্স সেলের মাধ্যমেও আপনার সমস্যার কথা জানাতে পারবেন এবং সে ক্ষেত্রে যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেটি হল ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১ । এছাড়াও আপনারা অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়েও আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন।

সরকারি হিসাব অনুযায়ী প্রায় 2 কোটি মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন এবং সকলের তথ্য ধরে ধরে যাচাই করা হচ্ছে। অনেকের তথ্য যাচাই করে ভেরিফিকেশন করা হয়েছে এবং তাদের একাউন্টে টাকা দেওয়া হচ্ছে। তবে অনেকের তথ্য এখনো পর্যন্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয় নি তাই সকল মহিলার একাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে সকল মহিলা এবং যারা বৈধ তাদের সকলের একাউন্টে টাকা ঢুকবে।

যে সমস্ত ভুলে আটকে গিয়েছে টাকা

বিশেষ করে যে সমস্ত ভুলের জন্য অন্নপূর্ণা যোজনা টাকা আটকে গিয়েছে তার মধ্যে সবথেকে বড় কারণ হলো সমস্ত কিছু ঠিক থাকার পরেও ব্যাংক একাউন্টের সঙ্গে DBT লিংক না থাকা। যারা এখনো পর্যন্ত DBT লিংক করেননি তাদের আগে DBT লিঙ্ক করিয়ে নিতে হবে। এর পাশাপাশি অনেকের আবেদনে বিভিন্ন ধরনের ভুল ধরা পড়েছে, আবেদন করার সময় কোন ভুল করে থাকলে তার টাকা আটকে গিয়েছে। এর পাশাপাশি অনেকে আবেদনের সময় বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়েছিলেন যেগুলো যাচাই করে আবেদনপত্রগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও কেউ যদি তথ্য গোপন করে কোন আবেদন করে থাকেন তাহলে তার আবেদন পত্রটি ও বাতিল করে দেওয়া হবে। সমস্ত কিছু ঠিক থাকার পরেও যদি কারো টাকা না ঢুকে তাহলে তার আবেদন পত্রটি পরবর্তীকালে যাচাই করে ভালো করে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে।

By PALLABI ROY

Editor at Target Chakri, specializing in tracking, verifying, and breaking down government welfare schemes and student scholarships.