Yuva Shakti Scheme 2026: ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে শুরু হবে আবেদন? আগে থেকেই গুছিয়ে রাখুন এই গুরুত্বপূর্ণ নথিগুলি

রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন অন্নপূর্ণা যোজনা ঠিক তেমনি বেকার যুবক যুবতীদের জন্য চালু করতে চলেছেন যুবশক্তি প্রকল্প। এবার রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীদের দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হতে চলেছে । এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বেকার যুবক যুবতী মাধ্যমিক পাস করে আছেন তাদের প্রতি মাসে দেওয়া হবে ২০০০ করে টাকা এবং যারা গ্রাজুয়েশন পাস করে আছে তাদের প্রতি মাসে দেওয়া হবে ৩০০০ করে টাকা । তাই কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে হয়তো চালু হতে পারে যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ । তবে এই তারিক এখনো সরকারি ভাবে ঘোষণা করা হয় নি । তবে সরকারিভাবে এই তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই আবেদন শুরুর আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখা ভালো।

কবে থেকে শুরু হতে পারে যুবশক্তি প্রকল্পের আবেদন?

যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ নিয়ে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ ও নিয়ম-কানুন এবং চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেই সিদ্ধান্তের পর বোঝা যাবে কবে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তবে অনেকেই বলছে ২৩ তারিখে যেহেতু মন্ত্রিসভার বৈঠক তাই ২৪ থেকে ২৬ তারিখের মধ্যেই আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। তবে সরকারিভাবে আবেদন গ্রহণের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যাচ্ছে না।

যুবশক্তি প্রকল্পে কত টাকা পাওয়া যেতে পারে?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যেমন প্রতিটি মহিলায় 3000 টাকা করে পাচ্ছেন এখানে কিন্তু তেমনটা হবে না। যোগ্যতার ভিত্তিতে এখানে টাকার অংকটা আলাদা আলাদা হবে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা পাবেন প্রতিমাসে 2000 করে টাকা এবং যারা গ্রাজুয়েশন পাস করে রয়েছেন তারা পাবেন প্রতিমাসে 3000 করে টাকা।

আবেদনের আগে কোন কোন নথি প্রস্তুত রাখবেন?

অনলাইন আবেদন শুরু হলে যাতে তাড়াহুড়ো করতে না হয়, তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আগে থেকেই প্রস্তুত রাখতে পারেন।

  • আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • বাসিন্দা প্রমাণ পত্র
  • ইনকাম সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • আবেদনকারী নিজস্ব মোবাইল নাম্বার
  • আবেদনকারী ব্যাংক একাউন্ট
  • আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো

কোথা থেকে অনলাইনে আবেদন করবেন?

এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পের আবেদনের পোর্টাল চালু হয়নি। যুবশক্তি প্রকল্পের জন্য সরকারি অনলাইন পোর্টাল চালু হলে সেখান থেকেই আবেদন করার সুযোগ পাওয়া যেতে পারে। পোর্টাল চালু হওয়ার পর মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আবেদন করা সম্ভব কি না, আবেদনপদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য সরকারি নির্দেশিকায় জানানো হবে।

আবেদনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস গুলো রেডি করে রাখবেন। এর পাশাপাশি কেউ যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে অবশ্যই কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনের সার্টিফিকেট তুলে রাখবেন।