Bhagini Nivedita Scheme 2027: ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য! কারা পাবেন এই সুবিধা?

পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রী উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান, তাঁদের জন্য আসছে নতুন আর্থিক সহায়তা প্রকল্প ভগিনী নিবেদিতা স্কিম (Bhagini Nivedita Scheme)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য অবিবাহিত ছাত্রীদের তিন বছরে মোট ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে। তাই খুব শীগ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু হতে চলেছে।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন জমা দিতে হবে এবং কোন কোন নথি লাগবে—এই বিষয়গুলির বিস্তারিত নির্দেশিকা এখনও সামনে আসেনি। তাই প্রকল্প সম্পর্কে এখন পর্যন্ত কী কী তথ্য জানা যাচ্ছে, তা দেখে নিন।

তিন বছরে মোট কত টাকা পাওয়া যাবে?

প্রকাশিত ঘোষণা অনুযায়ী, একবারে পুরো ৫০ হাজার টাকা দেওয়া হবে না। তিনটি শিক্ষাবর্ষে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

  • প্রথম বর্ষ: ১৭,০০০ টাকা
  • দ্বিতীয় বর্ষ: ১৭,০০০ টাকা
  • তৃতীয় বর্ষ: ১৬,০০০ টাকা

অর্থাৎ তিন বছরে সব মিলিয়ে একজন যোগ্য ছাত্রী মোট ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন।

কারা ভগিনী নিবেদিতা স্কিমের সুবিধা পাবেন?

এখন পর্যন্ত প্রকাশিত ঘোষণা থেকে জানা যাচ্ছে, মূলত উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক অবিবাহিত ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

প্রাথমিকভাবে যে বিষয়গুলি জানা গিয়েছে—

১. আবেদনকারীকে ছাত্রী হতে হবে এবং উচ্চশিক্ষা চালিয়ে যেতে হবে।

২. প্রকল্পের ঘোষিত সুবিধা অবিবাহিত ছাত্রীদের জন্য।

৩. কলেজে বা নির্দিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার শর্ত পূরণ করতে হবে।

৪. প্রকল্পের চূড়ান্ত যোগ্যতা ও অন্যান্য নিয়ম সরকারি নির্দেশিকায় নির্ধারিত হবে।

বিশেষ দ্রষ্টব্য: পারিবারিক আয়ের সীমা, নির্দিষ্ট বয়স, কোন কোন কলেজ বা কোর্সের ছাত্রীরা আবেদন করতে পারবেন—এসব বিষয়ে পূর্ণাঙ্গ সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কবে থেকে চালু হবে এই প্রকল্প?

প্রকাশিত ঘোষণায় ২০২৭ সালের জানুয়ারি থেকে ভগিনী নিবেদিতা স্কিম কার্যকর করার কথা জানানো হয়েছে। তবে জানুয়ারির ঠিক কোন তারিখ থেকে আবেদন শুরু হবে, অনলাইনে নাকি অফলাইনে আবেদন করতে হবে, তা এখনও স্পষ্ট নয়।

তাই আবেদন শুরুর নির্দিষ্ট দিন জানতে রাজ্য সরকারের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

কী কী নথি লাগবে?

আবেদনের জন্য কোন কোন নথি বাধ্যতামূলক, তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে ছাত্রীদের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, কলেজে ভর্তির প্রমাণ এবং ব্যাঙ্কের তথ্যের মতো নথি প্রয়োজন হতে পারে। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সঠিক তালিকা জানা যাবে।

কীভাবে আবেদন করবেন?

প্রকল্পের আবেদন পদ্ধতি ও নির্দিষ্ট পোর্টালের ঠিকানা এখনও ঘোষণা করা হয়নি। সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হলে বিস্তারিত নিয়ম জানা যাবে।

কোনও অচেনা ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য বা টাকা দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভুয়ো আবেদন লিঙ্ক থেকে সাবধান থাকুন।

উচ্চশিক্ষার জন্য ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, যোগ্য ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন।

তবে আবেদন শুরুর তারিখ, চূড়ান্ত যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদনপদ্ধতি জানতে সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করুন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেই অনুযায়ী আবেদন করবেন।