অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে উপভোক্তাদের জন্য নতুন খবর। যারা যারা এতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছিলেন বা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সকলের জন্যই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন একটা আপডেট উঠে এল। কোন অবৈধ ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনা টাকা না পান তার জন্য বিভিন্ন পৌরসভা এলাকায় এই প্রকল্পের আবেদনকারীদের তথ্য পুনরায় যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই বহু আবেদনকারীর অসংগতি সামনে এসেছে। যাঁদের আবেদনে তথ্যের অসংগতি বা সন্দেহ রয়েছে, তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হচ্ছে।
ইতিমধ্যেই যাঁদের নাম যাচাইয়ের তালিকায় রয়েছে, এবং যারা এখনো পর্যন্ত একটি কিস্তির টাকাও পাননি তাঁদের আধার কার্ড, ২০২৬ সালের ভোটার স্লিপ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি জমা দিতে বলা হয়েছে। এর ফলে যাদের অসংগতি রয়েছে তারা বাদ পড়ে যাবেন এবং যারা প্রকৃত বৈধ তারা সকলেই নতুন করে বৈধ লিস্টের নাম উঠবে এবং টাকা ঢুকবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
কারা সমস্যায় পড়তে পারেন?
প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করছেন না, এমন উপভোক্তাদের নাম পুনরায় খতিয়ে দেখা হতে পারে। ইতিমধ্যেই দেখা গিয়েছে অনেকেই অবৈধ হওয়া সত্বেও অন্নপূর্ণা যোজনার বেশ কয়েকটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বিশেষ করে বাড়ি ও পারিবারিক অবস্থার তথ্য এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকার মতো বিষয় যাচাইয়ের আওতায় আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই যাচাইয়ের পর কারও যোগ্যতা নিয়ে সমস্যা ধরা পড়লে তাঁর প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি প্রভাবিত হতে পারে এমনকি অন্নপূর্ণা যোজনা তালিকা থেকে নাম কাটাও যেতে পারে। তবে কারা চূড়ান্তভাবে বাদ পড়বেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের পরেই স্পষ্ট হবে।
উপভোক্তাদের কী করা উচিত?
যাঁদের নথি জমা দিতে বলা হয়েছে, তাঁরা নির্ধারিত পৌরসভা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। কোনও গুজবের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে নিজের আবেদন ও যোগ্যতার তথ্য যাচাই করে নেওয়াই ভালো। আপনি যদি প্রকৃত বৈধ হয়ে থাকেন এবং আপনার সমস্ত নথিপত্র ঠিক থেকে থাকে তাহলে আপনার চিন্তার কোন কারণ নেই তবে যারা অবৈধভাবে আবেদন করেছেন এবং যারা অন্য কোন যোজনা শর্ত না মেনেই আবেদন করেছেন তারা বাদ যেতে চলেছেন। তবে যাদের নাম সন্দেহর তালিকায় রয়েছে তাদের পুনরায় যাচাইয়ের খবর থাকলেও সবার ভাতা বন্ধ হয়ে যাবে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। চূড়ান্ত তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
