রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এলো বহুপ্রতীক্ষিত সুখবর। ২০২৪ সাল থেকে চাকরি প্রার্থীরা এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জন্য অধীর আগ্রহে চেয়ে বসেছিলেন। অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পক্ষ থেকে ক্লার্কশিপ পরীক্ষার (Advertisement No. 12/2024) বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মহাকরণ (Secretariat), বিভিন্ন সরকারি অধিকর্তা দপ্তর (Directorates) এবং জেলা স্তরের আঞ্চলিক কার্যালয়গুলোতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) ও লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে বড় নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটারের প্রাথমিক শর্ত
এই পদে আবেদনের জন্য শিক্ষাগত মাপকাঠি অত্যন্ত সহজ রাখা হয়েছে।
যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে ও প্রাথমিক ধারণা থাকতে হবে এবং কি-বোর্ডে টাইপিংয়ের গতি থাকতে হবে:
- ইংরেজিতে টাইপ করলে প্রতি মিনিটে অন্তত ২০টি শব্দ, অথবা
- বাংলায় টাইপ করলে প্রতি মিনিটে অন্তত ১০টি শব্দ তোলার ক্ষমতা।
আবেদনপত্র জমা দেওয়ার সময়েই প্রার্থীদের বেছে নিতে হবে তাঁরা কোন ভাষায় টাইপিং টেস্ট দিতে ইচ্ছুক।
বয়সসীমা ও সরকারি নিয়মে ছাড়
১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (অর্থাৎ প্রার্থীর জন্ম হতে হবে ২ জানুয়ারি ১৯৮৪ থেকে ১ জানুয়ারি ২০০৬ সালের মধ্যে)।
পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাবেন:
- এসসি (SC) ও এসটি (ST) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
- ওবিসি (OBC – Non Creamy Layer) প্রার্থীরা পাবেন ৩ বছরের ছাড়।
- বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
বেতন পরিকাঠামো
রাজ্য সরকারের রোপা ২০১৯ (ROPA 2019) নিয়ম অনুযায়ী ক্লার্কশিপ পদের বেতন পে-লেভেল ৬ (Pay Level 6)-এ ধার্য করা হয়েছে। এই পদে মূল বেতন শুরু হচ্ছে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে ডিএ, এইচআরএ এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়ম অনুযায়ী যুক্ত হবে।
কীভাবে হবে নিয়োগ? পরীক্ষার সম্পূর্ণ ধাপ
প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে মোট তিনটি ধাপের মধ্য দিয়ে:
১. পার্ট-১ লিখিত পরীক্ষা (Part-I): প্রথমে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস (MCQ) প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং)। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর মাসে বা তার কাছাকাছি সময়ে বিভিন্ন জেলা কেন্দ্রে এই পরীক্ষা হতে পারে। ২. পার্ট-২ ডেসক্রিপটিভ পরীক্ষা (Part-II): পার্ট-১ পরীক্ষায় নির্দিষ্ট কাট-অফ নম্বর পেয়ে উত্তীর্ণ হলে কনভেনশনাল লিখিত পরীক্ষায় বসার সুযোগ মিলবে। ৩. কম্পিউটার টাইপিং টেস্ট: দুটি লিখিত ধাপ সফলভাবে পার করার পর প্রার্থীদের কম্পিউটার চালনা ও টাইপিং গতি যাচাই করা হবে। পার্ট-১ এবং পার্ট-২-এর মোট নম্বরের যোগফলের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা (Final Merit List)।
আবেদন ফি ও দরকারি তারিখ
সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ধার্য করা হয়েছে ১১০ টাকা (অনলাইন পেমেন্ট চার্জ আলাদা)। তবে পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
- অনলাইনে আবেদন জমা শুরু: ৬ অক্টোবর ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬ (বিকেল ৩:৩০ পর্যন্ত)।
- অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬ (বিকেল ৩:৩০ পর্যন্ত)।
- ভুল সংশোধনের সময় (Edit Window): ২৮ অক্টোবর ২০২৬ থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে [https://psc.wb.gov.in/](https://psc.wb.gov.in/) গিয়ে সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
