দেশের কোটি কোটি কৃষকের জন্য উৎসবের মরসুমে এলো বড় সুখবর। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের কৃষকেরা প্রতি বছর কিস্তির মাধ্যমে ৬০০০ করে টাকা পেয়ে যান। বহুল প্রতীক্ষিত পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) যোজনার পরবর্তী কিস্তির টাকা ছাড়ার নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দুর্গাপূজা পেরিয়ে গেলেও দীপাবলির ঠিক মুখেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই আর্থিক অনুদান। আপনিও যদি পিএম কিষান যোজনা টাকা পেয়ে থাকেন তাহলে কবে আপনার একাউন্টে এই আর্থিক অনুদান পৌঁছে যাবে সেটি জেনে নিতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
কবে ঢুকবে পিএম কিষাণের ২০০০ টাকা?
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর ২০২৬ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই আপনার ব্যাংক একাউন্টের সমস্ত আপডেট ঠিক রয়েছে কিনা এবং আধার লিঙ্ক রয়েছে কিনা এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা সমস্ত কিছু ৩০ শে অক্টোবর এর আগে যাচাই করে দেখে নিন।
এর আগে বছরের জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন নথিভুক্ত কৃষকেরা। সেই হিসেবেই অক্টোবর মাসের শেষে ২৪তম কিস্তির ২ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কেন্দ্র ও রাজ্যের কৃষকদের জন্য একটি নির্দিষ্ট নিয়মমাফিক এই আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক একাউন্টে দিয়ে থাকেন।
কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না?
সব কৃষক এই আর্থিক সুবিধা পাবেন না। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কয়েকটি জরুরি নিয়ম পূরণ না থাকলে টাকা আটকে যেতে পারে:
- e-KYC অসম্পূর্ণ থাকা: ওটিপি (OTP) বা বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করা সম্পূর্ণ বাধ্যতামূলক। এটি না করা থাকলে কিস্তির টাকা আটকে যাবে। আপনার যদি প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি যোজনার ই কেওয়াইসি করা না থাকে তাহলে তাড়াতাড়ি ই কেওয়াইসি সম্পন্ন করে রাখুন।
- আধার ও ডিবিটি লিঙ্ক: যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটির সঙ্গে আধার কার্ড এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সক্রিয় থাকতে হবে। ডিভিডি লিংক ছাড়া টাকা ট্রান্সফার করা হয় না তাই ডিবিটাল লিংক করা বাধ্যতামূলক।
- জমির নথি যাচাই (Land Seeding): কৃষকের নামে চাষযোগ্য জমি নথিভুক্ত থাকতে হবে এবং সরকারি পোর্টালে সেই জমির রেকর্ড সঠিকভাবে যাচাই বা ‘ল্যান্ড ভেরিফিকেশন’ থাকতে হবে। যদি এক্ষেত্রে কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার জমির রেকর্ড সঠিকভাবে আপলোড করতে হবে।
টাকা ঢোকার আগে নিজের স্ট্যাটাস কীভাবে যাচাই করবেন?
টাকা পাঠানোর আগে আপনার আবেদন অনুমোদন রয়েছে কি না, তা দেখে নেওয়া ভালো। এক্ষেত্রে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল দিয়ে যাচাই করে দেখে নিতে পারবেন।
১. প্রথমেই পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে (pmkisan.gov.in) ভিজিট করতে হবে।
২. ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিন।
৩. সেখানে e-KYC, Aadhaar Bank Seeding এবং Land Seeding—এই তিনটি অপশনের পাশে ‘Yes’ লেখা রয়েছে কি না দেখে নিন। যদি সবকটিতে ‘Yes’ থাকে, তবে আগামী ৩০ অক্টোবর স্বাভাবিকভাবেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।
আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে ৩০ শে অক্টোবর এর আগে আপনি সমস্ত সমস্যার সমাধান করে নিন তাহলে আপনার একাউন্টে আর্থিক সহায়তা ঢুকে যাবে কিন্তু কোন সমস্যা যদি থেকে থাকে তাহলে টাকা ঢুকতে সমস্যা হবে।
