দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে আবারো নতুন করে টেট (TET) পরীক্ষা নিতে চলছে। পশ্চিমবঙ্গের সর্বশেষ টেট পরীক্ষা হয়েছিল ২০২৩ সালে। এরপর থেকে রাজ্যে আর কোন টেট পরীক্ষা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে রাজ্যের চাকরিপ্রার্থীর এই টেট পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছে। অবশেষে রাজ্যে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তবে কবে হতে চলেছে এই পরীক্ষা এবং কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং কবে হবে টেট পরীক্ষা? বিস্তারিত আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন।
ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন নতুন করে টেট নেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নেওয়া হবে আপার প্রাইমারি টেট পরীক্ষা। নতুন করে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তি জারি করার পিছনে কারণ হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটির রাজ্যে যারা ইন সার্ভিস হয়েছে তাদের বাধ্যতামূলক টেট পরীক্ষা দিতে হবে। বিশেষ করে যারা চাকরি করছেন কিন্তু টেট পাস করে চাকরিতে যুক্ত হননি তাদের সকলকেই টেট পরীক্ষায় পাস করতে হবে তারপরেই তাদের চাকরি বহাল থাকবে। তবে এখন প্রশ্ন হল এই ইন সার্ভিস টেট পরীক্ষার সঙ্গে কি নতুন ডিএলএড বা বিএড পাশ করে রয়েছেন তারা কি অংশগ্রহণ করতে পারবেন?
সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যাদের ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী চাকরির মেয়াদ পাঁচ বছর রয়েছে তাদের আর নতুন করে টেট পরীক্ষা দিতে হবে না। এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আগামী দু বছরের মধ্যেই প্রত্যেকটি রাজ্যকে টেট পরীক্ষা নিয়ে চাকরিজীবী শিক্ষকদের চাকরিতে বহাল রাখতে হবে। তবে এখানে যদি কোন শিক্ষক টেট পাস করতে না পারেন তাহলে তার চাকরি চলে যাবে। রাজ্যে যে ইন সার্ভিস চাকরিপ্রার্থীদের টেট পরীক্ষা নেওয়া হবে এই সঙ্গে নতুন প্রার্থীদের সেট পরীক্ষা নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পর্ষদ স্পষ্ট নোটিশ দিলে সেখানেই বোঝা যাবে তাদের জন্য এই টেট পরীক্ষায় আয়োজিত হবে।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৬ মাস পর পর বছরে দুবার টেট পরীক্ষা নিতে হবে। মূলত সুপ্রিম কোর্টের এই নির্দেশের জন্যই পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তড়িঘড়ি এই টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে খুব দ্রুতই রাজ্যে আবারো নতুন করে টেট পরীক্ষা হতে চলেছে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদের তরফ থেকে প্রাইমারি টেটের আয়োজন করা হবে এবং আপার প্রাইমারির টেট পরীক্ষার আয়োজন করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ চলতি বছরেই দুটো টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে রাজ্য। তবে পর্ষদের স্পষ্ট নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি শুধুমাত্র inserve প্রার্থীদের জন্য নাকি নতুন প্রার্থীদের জন্য। তবে ইস্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে শুধুমাত্র ইন সার্ভিসদের পরীক্ষার জন্যই পরীক্ষার আয়োজন করার কথা বলা হয়েছে। এবং চলতি বছরেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে পরীক্ষার সিলেবাস আগের মতই থাকবে। অর্থাৎ ১৫০ নাম্বারে টেট পরীক্ষা হবে। যেখানে মোট পাঁচটি বিষয় থাকবে। প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অংক, পরিবেশ ও শিশু মনস্তত্ত্ব। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে সিলেবাসটি একটু আলাদা। আপার প্রাইমারি তে থাকবে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, শিশু মনস্তত্ত্ব এছাড়া যারা সাইন্স ডিপার্টমেন্টের তাদের জন্য থাকবে অংক ও সাইন্স এবং যারা আর্টস ডিপার্টমেন্টের তাদের দিতে হবে সমাজ বিজ্ঞান পরীক্ষা। এখানেও মোট ১৫০ নাম্বারের পরীক্ষা হবে।
যারা জেনারেল ক্যাটাগরি প্রার্থী তাদের ন্যূনতম ৯০ নাম্বার পেতে হবে এবং যারা কোন সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী তাদের ৮২ নাম্বার পেলেই হয়ে যাবে। যারা টেট পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের এখন প্রয়োজন অবশ্যই প্রিপারেশন শুরু করা। চলতি বছরের শেষের দিকেই এই পরীক্ষা আয়োজন করা হবে।



