রাজ্যে পালা বদলের পর নতুন সরকার ক্ষমতায় এসেই একের পর এক সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবার রাজ্য সরকার আরো একটি বড় উদ্যোগ নিল যেখানে একসঙ্গে প্রচুর ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ। এবার রাজ্যে চালু হতে চলেছে নতুন করে সেবা সংকল্প অভিযান। আপনি হয়তো ভাবছেন কি এই সেবা সংকল্প অভিযান এবং কিভাবে এখান থেকে সুযোগ সুবিধা পাওয়া যাবে? রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ই অক্টোবর পর্যন্ত এই সেবা সংকল্প অভিযান চলবে সমগ্র রাজ্যজুড়ে। বিশেষ করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিভাবে আপনারা এখান থেকে সুযোগ-সুবিধা পেয়ে যাবেন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।
কি এই সেবা সংকল্প অভিযান?
পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একটি নির্দেশিকা জারি করেছেন সেখানে সব দপ্তরের প্রধানকে বিশেষ করে পৌর প্রধান কলকাতা পৌর নিগম এবং সব জেলাশাসকের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে যেখানে 10 কর্মসূচিতে সাজানো হয়েছে সমগ্র অভিযানটি। এই অভিযানে-
আশীর্বাদের প্রদীপ: ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা থেকে সরকারি প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন এবং বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সমস্ত পরিবারের সদস্যদের একসঙ্গে প্রদীপ জালানোর কথা বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে মোটামুটি ৫০০০০ এরও বেশি প্রদীপ সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে কলকাতার গঙ্গার ঘাটে জ্বলবে এক লক্ষেরও বেশি প্রদীপ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
আমার স্বপ্নের ভারত: এটি মূলত স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের জন্য যেখানে 10 থেকে ৩০শে সেপ্টেম্বর স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরে তরফ থেকে চিত্র ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এখানে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
নম সেবা- অজানা কাহিনী: এখানে মূলত বিভিন্ন ধরনের সংগীত ও নাট্য পরিবেশনা করা হবে এটি চলবে ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় স্তরে এবং 2 অক্টোবর রাজ্যস্তরে এই কর্মসূচির আয়োজন করা হবে।
এরকম আরো বিভিন্ন ধরনের সেবা সংকল্প আয়োজন করা হয়েছে যে অঞ্চন মিলন সেবা এটি মূলত অঙ্গনারী কেন্দ্রগুলোর জন্য যেখানে পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হবে এবং এই নিয়ে কর্মসূচি হবে।
এরপর রয়েছে সেবার কাহিনী, সেবা জ্যোতি কলস যাত্রা, সেবায় আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফাস্ট ইনোভেশন চ্যালেঞ্জ এই ধরনের কর্মসূচি চালু করা হবে যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজিত হবে।
এখানে যে সমস্ত কর্মসূচির আয়োজন করা হবে জেলায় জেলায় সেগুলো সরকারকে নিয়মিত আপডেট দিতে হবে। বিশেষ করে প্রত্যেকটি রাজ্যের জেলাশাসককে আপডেট দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটি কর্মসূচির জন্য আলাদা আলাদা বিভিন্ন ধরনের দায়িত্ব বন্টনের তালিকা প্রস্তুত করতে হবে। এর ফলে কোন কোন দপ্তরের আন্ডারে কোন কোন কাজ করা হবে তা স্পষ্ট থাকবে এবং এর ফলে অনেক ধরনের সুবিধা হবে যেমন একই ধরনের কাজ যাতে বারবার না হয় বা কোন কাজের দায়িত্বে যদি বাদ পড়ে যায় এই ধরনের সমস্যার সমাধান করা সহজ হবে।

