রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর কৃষকদের জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এসেছেন। এবার রাজ্যে কৃষকদের সুবিধা দেওয়ার জন্য চালু করছেন এক ডিজিটাল আধুনিক ব্যবস্থা। কেন্দ্র সরকারের নতুন একটি পোর্টাল ‘AgriStack’ উদ্যোগের আওতায় এবার তৈরি হচ্ছে বিশেষ Farmer Registry। অর্থাৎ যারা যারা কৃষক রয়েছেন বা যাদের নামে কৃষি জমি রয়েছে তাদের এই ওয়েবসাইটে গিয়ে ফার্মার আইডি বানিয়ে নিতে হবে। এর মাধ্যমে রাজ্যের প্রত্যেক কৃষককে একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয়পত্র বা Unique Farmer ID দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কৃষি সম্বন্ধীয় যে কোন সুযোগ সুবিধা নিতে গেলে কৃষক আইডির প্রয়োজন হবে।
একবার কৃষক আইডি বানালে আপনার যাবতীয় তথ্য আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে। বিশেষ করে আপনার জমির সমস্ত তথ্য আপনার আধার কার্ড ও মোবাইল নাম্বারে সঙ্গে লিংক হয়ে থাকবে এর ফলে ভবিষ্যতে আপনার আধার নাম্বার দিয়ে বা আপনার মোবাইল নাম্বার দিয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে। এর ফলে যে কোন সরকারি সুযোগ সুবিধা পাওয়া আরও সহজ হয়ে যাবে। এমনকি এই কৃষক আইডি না থাকলে সরকারি যেকোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন অনেক কৃষক।
Farmer ID Card আসলে কী এবং কেন জরুরি?
সহজ ভাষায়, এটি হলো কৃষকদের একটি সরকারি ডিজিটাল পরিচয়পত্র। আধার কার্ডে যেমন প্রত্যেকটি ব্যক্তির আলাদা ইউনিক নাম্বার থাকে ঠিক তেমনি এই কৃষক আইডি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষকের জন্য আলাদা একটি ইউনিক আইডি নাম্বার থাকবে। এই পরিচয়পত্রে কৃষকের নাম, ব্যক্তিগত তথ্য এবং তাঁর নিজস্ব জমির খতিয়ান ও দাগ নম্বর ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। এর ফলে সরকার তার সুবিধামতো যে কোন কৃষককে সাহায্য করতে পারবে এবং সরকারের কাছে সমস্ত কৃষকের তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে ভবিষ্যতে আর জমি সংক্রান্ত কোনো সমস্যাও হবে না আপনার।
অনেকেই এটিকে ‘কৃষক বন্ধু আইডি’ বা ‘ধান বিক্রির রেজিস্ট্রেশন’-এর সাথে মিলিয়ে ফেলেন। অনেকেই হয়তো ভাবছেন এই কৃষক আইডি বানালে আপনি ধান বিক্রি করতে পারবেন। তবে আপনার ধারণাটি পুরোপুরি ঠিক নয়। মনে রাখা ভালো, কৃষক বন্ধু বা ই-প্যাডি রেজিস্ট্রেশন সম্পূর্ণ আলাদা বিষয় এবং এই নতুন ডিজিটাল পরিচয়পত্রটি একটি কেন্দ্রীয় সমন্বিত কাঠামোর অধীনে কাজ করে। ধান বিক্রির জন্য যে রেজিস্ট্রেশন করা হতো এবং এখানে কৃষক আইডি বানানোর জন্য যে রেজিস্ট্রেশন করা হচ্ছে এই দুটি প্রক্রিয়া সম্পন্ন ভিন্ন। এই কৃষক আইডি বানানোর মূল লক্ষ্য হলো যে কোন কৃষকদের সমস্যার জন্য সরকারকে বারবার কৃষকদের ডকুমেন্ট জমা দিতে হবে না সরকারের কাছে কৃষকদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে এবং সরকার যে কোন সময় কৃষকদের সাহায্য করতে পারবে।
এই ডিজিটাল পরিচয়পত্র থাকলে কী কী সুবিধা মিলবে?
এই কার্ড তৈরি থাকলে কৃষকেরা বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক সুবিধা পাবেন:
- সরকারি কৃষি স্কিম: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-র মতো প্রকল্পগুলোতে কৃষকের সত্যতা যাচাই করার কাজটি অনেক দ্রুত হবে। এর ফলে যারা প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নীতি বা পিএম কিষান যোজনা টাকা পান তারা পাবেন এবং যারা অবৈধভাবে টাকা তুলতেন তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রকৃত কৃষকদের টাকা ঢোকা আর কোনদিনও বন্ধ হবে না।
- সহজে কৃষি ঋণ: ব্যাংকে কিষান ক্রেডিট কার্ড (KCC) বা চাষের ঋণের আবেদনের সময় জমির তথ্য যাচাইয়ের জটিলতা কমবে। এই আইডি কার্ড থাকলেই এই আইডি কার্ডের মাধ্যমেই আপনার সমস্ত তথ্য সরকারি আধিকারিকরা দেখে নিতে পারবেন।
- ফসলের ক্ষতিপূরণ ও বিমা: প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বিমার সুবিধা বা ক্ষতিপূরণ পেতে এই কার্ড সহায়ক হবে।
- সার ও যন্ত্রপাতির ভর্তুকি: সরকারি কৃষি ভর্তুকি সরাসরি উপভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে স্বচ্ছতা আসবে। এর ফলে প্রকৃত যারা কৃষক তাদের কাছে সার ও যন্ত্রপাতি কেনার ভর্তুকি খুব সহজেই পৌঁছে যাবে।
আবেদনের জন্য কোন কোন কাগজ হাতের কাছে রাখবেন?
অনলাইনে আবেদন করার সময় কোনো জটিল নথির প্রয়োজন নেই, সাধারণ কয়েকটি তথ্য থাকলেই চলবে:
১. এখানে আবেদনের জন্য অবশ্যই কৃষকের নিজস্ব আধার কার্ড (Aadhaar Card) প্রয়োজন। ২. ওই কার্ডের সাথে যুক্ত চালু মোবাইল নম্বর লিংক থাকতে হবে (যাতে ওটিপি আসবে)। ৩. জমির সাম্প্রতিক পরচা বা খতিয়ান নম্বর । ৪. জমির সঠিক দাগ নম্বর এবং সংশ্লিষ্ট মৌজার বিবরণ।
অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি
কোনো সরকারি অফিসে না গিয়ে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই এই আবেদন করা সম্ভব:
খুব সহজে বাড়িতে বসে আপনি কম্পিউটারের মাধ্যমে বা মোবাইল দিয়ে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে প্রথমে সরকারি Farmer Registry পোর্টালে গিয়ে ‘Farmer Login’ অপশনে যেতে হবে। এরপর ‘Create Account’ বা রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর বসিয়ে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় আপনার অবশ্যই একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটি পরবর্তীকালে আপনার প্রয়োজন হবে।
অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে লগইন করে ‘Register as Farmer’ অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে নিজের নাম ও ঠিকানার পাশাপাশি জেলার নাম, ব্লক, মৌজা এবং জমির দাগ নম্বর দিয়ে জমির বিবরণ সার্চ করতে হবে। স্ক্রিনে নিজের নাম ও জমির তথ্য সঠিকভাবে দেখা গেলে সম্মতি দিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে। এনরোলমেন্ট নাম্বার পাওয়ার ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা পরে আপনি আবার আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে স্ট্যাটাস যাচাই করে আপনার আইডি নাম্বারটি পেয়ে যাবেন। এবং পরবর্তীকালে আপনি আপনার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
