Ration Card eKYC: রেশন কার্ড নিয়ে নতুন একটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। ব্যাংকের যেকোনো কাজের ক্ষেত্রে যেমন কেওয়াইসি করা দরকার, ঠিক একই রকম ভাবে গ্যাস কানেকশন এর জন্যও কেওয়াইসি থাকতে হবে না হলে এলপিজি গ্যাস দেওয়া যেমন বন্ধ করে দেবে, ঠিক তেমনি রেশন কার্ডের কেওয়াইসি না থাকলেও বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন গ্রাহকেরা। আপনার যদি রেশন পরিষেবা সচল রাখতে চান এবং নিয়মিত রেশন কার্ডের মাধ্যমে রেশন তুলতে চান তাহলে আপনাকেও এই কাজটি করে রাখতে হবে না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। এবার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। এখনো পর্যন্ত যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারের লিংক না থাকে বা আধারের লিংক কেটে যায় তাহলে আপনার রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও অনেকের নাম এস আই আর এর ভোটার লিস্ট থেকে ডিলেট হয়ে গিয়েছে এর ফলে তাদের রেশন কার্ড এবং রেশন পরিষেবা বাতিল করা হবে। তাহলে আপনি যদি এই সমস্ত সমস্যায় পড়তে না চান ঘরে বসেই ৫ মিনিটে করে ফেলুন এই কাজটি। নিজের মোবাইল দিয়ে এই কাজটি করলে আপনার রেশন কার্ড সচল থাকবে এবং নিয়মিত রেশন তুলতে পারবেন।
কিভাবে ঘরে বসে eKYC করবেন?
আপনার যদি রেশনে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকে তাহলে আপনি ঘরে বসেই কেওয়াইসি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার মোবাইলে দুটি অ্যাপ থাকতে হবে বা গুগল প্লেস্টোর থেকে দুটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
১. Mera eKYC
২. Aadhaar FaceRD (RD Service)
এরপর প্রথমেই Mera eKYC অ্যাপ ওপেন করে সেখানে যে সমস্ত তথ্যগুলো চাবে সেগুলো দিয়ে এলাও করতে হবে। নিচে রাজ্য সিলেট করার কথা বলা হবে সেখানে West Bengal নির্বাচন করতে হবে। এরপর আপনার আধার ভেরিফিকেশন করতে হবে এজন্য মেরা এ কেওয়াইসি আইডিতে আপনার সঠিক আধার নাম্বার বসিয়ে লগইন করলে Aadhaar FaceRD অ্যাপটি খুলে যাবে সেখানে আপনার মোবাইলে আসা ওটিপি দিতে হবে এবং আপনার ফেস রিকগনাইজ করবে।
আপনার আধার রিকগনাইজ হয়ে গেলে আপনার সামনে আপনার সমস্ত আঁধারের তথ্য রেশন কার্ডের তথ্য ভেসে উঠবে। সেখানে যদি Y লেখা থাকে তাহলে বুঝা যাবেন আপনার ই কেওয়াইসি করা রয়েছে এজন্য আপনাকে আর কিছু করতে হবে না কিন্তু সেখানে যদি N লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার কেওয়াইসি করা নেই। এক্ষেত্রে আপনার রেশন কার্ডের সমস্যা হতে পারে তাই আপনি কেওয়াইসি করিয়ে নেবেন। যদি আপনার স্ট্যাটাসে N লেখা থাকে তাহলে ফেস eKYC অপশনে ক্লিক করে একসেপ্ট করবেন। এরপর আপনার মোবাইলে থাকা Aadhaar FaceRD খুলে যাবে এবং যার আধার নাম্বার দিয়েছেন তার ফেস ছাড় দিয়ে লগইন করতে হবে। ক্যামেরার সামনে মুখ সোজা করে রাখলে স্ক্যান সম্পন্ন হবে এবং স্ক্যান সম্পন্ন হলেই আপনার ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে।

আপনার ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে আপনি আবার পুনরায় Mera eKYC অপশনে গিয়ে পুনরায় আবার লগইন করে স্ট্যাটাস অপশনে গিয়ে দেখে নিতে পারবেন। এখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না এবং আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। একবার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে আপনার আর কোন চিন্তা নেই আপনার রেশন ব্যবস্থা এবং রেশন কার্ড দুটি চালু থাকবে ও সচল থাকবে।

