রাজ্য সরকার ঘোষণা করেছিল ক্ষমতায় আসার পরে তারা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ করে টাকা দেবেন। অবশেষে রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিগত সরকার যুব সাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে বেকার যুবক-যুবতীদের একাউন্টে দিয়েছিল। এবার সেই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন করে যুবশক্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার ধীরে ধীরে এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে সমস্ত বেকার যুবক-যুবতীদের ৩০০০ করে টাকা দেবেন।

তবে এখন প্রশ্ন হল যারা যুব সাথী প্রকল্পে টাকা পেয়েছিলেন তারা কি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন, নাকি তাদের আবার পুনরায় নতুন করে আবেদন করতে হবে? আজকের এই প্রতিবেদনে আমরা যুব সাথী প্রকল্পের কাদের আবেদন করতে হবে এবং কারা কারা এই প্রকল্পে পুনরায় টাকা পেতে চলেছেন সে ব্যাপারে বিস্তারিত জানব।
রাজ্যের যে সমস্ত বেকার রয়েছেন বিশেষ করে যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে তাদের জন্য এই প্রকল্প আনতে চলেছে সরকার। যে সমস্ত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন কাজের সন্ধানে ঘুরছেন অথবা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকার এই প্রকল্প এনেছেন। আগে যুব সাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ১৫০০ করে টাকা দেওয়া হতো কিন্তু নতুন সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করে যুবশক্তি রেখেছেন যেখানে টাকার পরিমান দ্বিগুণ করে ৩০০০ করে টাকা দেওয়ার কথা বলেছেন।
যারা যারা এই প্রকল্পে আবেদন জানাবেন এবং যোগ্য বলে বিবেচিত হবেন তাদের পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে যুবশক্তি ভরসা কার্ড দেওয়া হবে। এটি একটি বিশেষ পরিচয় পত্র যার মাধ্যমে রাজ্য সরকার অঙ্গীকার করছে যে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। তাই যারা যারা শক্তি প্রকল্পের আবেদন করবেন তাদের এক যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন করে আবেদন জানাতে হবে।
যুব শক্তি প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন:
- এই প্রকল্পে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা এর সমতুল্যযোগ্যতা থাকতে হবে
- আবেদনকারীকে সম্পূর্ণ বেকার বা কর্মহীন হতে হবে
- এক্ষেত্রে যারা ব্যবসা বা মোটা অংকের আয় করেন তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না।
আবেদন পদ্ধতি:
সরকারের তরফ থেকে এখনো এই প্রকল্পের আবেদন পদ্ধতির সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পে অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা যুব সাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তাদের তথ্য পুনরায় যাচাই করা হবে এবং যারা আবেদন করেননি বা টাকা পাননি তাদের আবার নতুন করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে আপনারা এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
| পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট | https://wb.gov.in/ |
| যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট | https://yubasathi.wb.gov.in/ |
| হেল্পলাইন নাম্বার | 6292248888 |
এই প্রকল্পে অনলাইন বা অফলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে খুব শীঘ্রই এই প্রকল্পে অনলাইন এবং অফলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলে পরবর্তীকালে আমরা আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেব।
