চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর শূন্য পদে MTS গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এই খবর আসা মাত্রই চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ দীর্ঘদিন যাবত কোন ভাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তার ফলে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছিলেন। এরই মাঝে এই নতুন বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মনে কিছুটা হলে অক্সিজেন যুগিয়েছে। তাই আপনিও যদি একজন সাধারণ চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না। কারণ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নারী-পুরুষ নির্বিশেষে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক প্রকাশ করে থাকেন, তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকে আমাদের এই প্রতিবেদনে MTS গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

শূন্য পদের নাম:

এই নতুন বিজ্ঞপ্তিতে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে, তাই নিম্নে শূন্য পদ গুলি বিস্তারিত আলোচনা করা হলো। যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পদটি কে বাছাই করে আবেদন করতে পারেন।

১.MTS (মালি)

২.MTS (পিওন)

৩.ইঞ্জিন ড্রাইভার

৪.লস্কর 

৫.সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে পশ্চিমবঙ্গের সকল নাগরিক নারী-পুরুষ নির্বিশেষ, আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।

আবেদনকারীর বয়স:

MTS ও গ্রুপ ডি পদের উপরে উল্লেখিত বিভিন্ন পদগুলোতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে। ওবিসি চাকরি প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন অন্যদিকে এস সি এস টি চাকরি প্রার্থীরা পাঁচ বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

নিয়োগপত্র প্রদানের পর, চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম মাসিক বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে দেওয়া শুরু হবে। পরবর্তীকালে এ বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।

আবেদন পদ্ধতি:

এ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড হয়ে গেলে, সেখানে যে আবেদনের পাত্রটি রয়েছে সেটিকে a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এর পরবর্তীকালে এ আবেদন পত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এছাড়াও আবেদনকারীর নিজ হাতে স্বাক্ষর করতে হবে। সবশেষে আবেদনকারী প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসের নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় নথি:

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

• জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।

• পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটের কার্ড।

• আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

• সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

• কাজের পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদনের অন্তিম সময়:

আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আপনি আবেদন না করে থাকলে দ্রুত সম্পূর্ণ করুন। এই আবেদন প্রক্রিয়া আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।

  এছাড়াও আরো বিস্তারিত তথ্য জানতে অফিসের নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।

OFFICIAL NOTICE: CLICK HERE

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.