চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজের শিশু সুরক্ষা দপ্তরে হিসাবরক্ষক পদে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হন তাহলে দ্রুত আবেদন করুন। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদনকারীর বয়স, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি প্রভৃতি বিস্তারিত তথ্য গুলি নিম্নে আলোচনা করা হলো। তাই আপনি যদি আবেদন ইচ্ছুক প্রকাশ করেন তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন।

নিয়োগ কারি সংস্থা:-

পশ্চিমবঙ্গের ডিএম অফিসের তরফে শিশু সুরক্ষা দপ্তরে DCPU তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি করা হবে।

শূন্য পদের নাম:-

রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে হিসাব রক্ষক তথা একাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন:-

এই হিসেব রক্ষক পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ১৮,৫৩৬ টাকা থেকে শুরু হবে পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।

বয়স সীমা:-

এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। 

আবেদন পদ্ধতি:-

এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তার জন্য আপনার কাছে একটি বৈধ মোবাইল নাম্বার থাকা আবশ্যিক। মোবাইল নম্বর দিয়ে সর্বপ্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নাম্বার ইমেল আইডিতে লগইন করে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন লক্ষ্য রাখতে হবে আবেদনকারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো যাতে সঠিক হয়। নয়তো পরবর্তীকালে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার আপলোড দিতে হবে। এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

দরকারি নথিপত্র:-

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে চাকরি-প্রার্থীদের আবশ্যিক নথিপত্র গুলি হল-

১.মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র।

২.শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৩.আধার কার্ড ও ভোটার কার্ড।

৪.আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

৫.জাতিগত সংসার পত্র, বাধ্যতামূলক নয় যদি থাকে।

৬.বৈধ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রভৃতি।

আবেদনের শেষ তারিখ:-

এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে, এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ শে আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। তাই আবেদনটি আপনি সম্পূর্ণ না করে থাকলে দ্রুত করে ফেলুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.