লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন।

পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের জন্য বিশাল বড় সুখবর। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এক দুর্দান্ত খুশির আপডেট দিল রাজ্য সরকার। লক্ষীর ভান্ডার প্রকল্পে আসছে বড়সড় বদল। আবারো বাড়ানো হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। এবারে এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। এই ভাতা বৃদ্ধির খবর শোনা মাত্রই আমাদের রাজ্যের সেই সকল মহিলারা যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং প্রতি মাসের শুরুতে এই ভাতা পাওয়ার অপেক্ষায় থাকেন তারা গভীরভাবে আনন্দিত হয়েছেন।

২০২১ সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে লক্ষীর ভান্ডার নামক প্রকল্পটির সূচনা করেন। সেই সময় এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হতো। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ১২০০ টাকা করেছে রাজ্য সরকার।

তবে চলতি বছর অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হবে। এই বর্ধিত ভাতার পরিমাণ ১,০০০ ও ১,২০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ বা ২,০০০ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। তবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই এই পরিকল্পনা কার্যকর হয়ে যাবে বলে রাজ্য সরকারের তরফে আভাস মিলেছে।

লক্ষীর ভান্ডার প্রকল্পটি সূচনা হওয়ার সময় থেকেই এটি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর যত দিন যাচ্ছে এই প্রকল্পের ভাতার পরিমাণ যত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ততই রাজ্যের মহিলাদের কাছে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এই প্রকল্প এই রাজ্যের ভোট ব্যাঙ্কে ভোটের পরিমাণ বাড়াতে মূখ্য ভূমিকা পালন করছে। আর সেই কারনেই বিধানসভা নির্বাচনের আগে যদি এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল সরকারের জায়গাটা পাকা পোক্ত করা।

তবে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্দেশ্যেই এই ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিক না কেন এতে করে আখেরে যে এ রাজ্যের মহিলাদেরই লাভ হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রকল্পের ভাতার পরিমাণ যতই বৃদ্ধি পাচ্ছে ততই আমাদের রাজ্যের মহিলারা আরও বেশি করে আর্থিক দিক থেকে স্বচ্ছল হয়ে উঠতে পারছেন। শুধু তাই নয় সংসারেও আর্থিক সাহায্য করতে পারছেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.