WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WB Kanyashree Recruitment-এর বিস্তারিত তথ্য

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের ডাটা ম্যানেজার (Data Manager) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : সব মিলিয়ে প্রার্থীদের মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক ১১,০০০ টাকা বেতন দেয়া হবে।

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে জ্ঞান ও টাইপিং এ যথেষ্ট স্পিড থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া : এই পদের জন্য প্রার্থীদের মোট তিনটি ধাপে বেছে নেওয়া হবে। যথা লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ।

WB Kanyashree Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করলেই কাজ শেষ। এই পদে আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.