WB Group D Recruitment : দিনের পর দিন বেড়েই চলেছে রাজ্যের শিক্ষিত বেকারত্বের হার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছে না কোন লাভ। দুর্নীতি ছেড়ে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। চাকরির খোঁজে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যেতে হচ্ছে ভিন রাজ্যে। এইসমস্ত শিক্ষিত বেকারদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (BCWTD) দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন।

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : নিয়োগের এই বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান-কাম-নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মোট ছয়টি শূন্য পদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো, বয়সের সময়সীমা ও শিক্ষাগত যোগ্যতা

বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে মাসিক ভালো টাকা বেতন প্রদান করা হবে। মাসিক সর্বনিম্ন ৩,০০০ থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।

বয়সের সময়সীমা : আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস, সমস্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস ও গুরুত্বপূর্ণ তারিখ

নিয়োগ প্রক্রিয়া : ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট গুলি প্রয়োজন হবে সেগুলি হল আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক একাউন্টের ডিটেলস এবং ফোন নম্বর।

গুরুত্বপূর্ণ তারিখ : আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩-৮-২০২৪। পরীক্ষার জন্য তালিকা প্রকাশ হবে ১৬/৮/২০২৪ তারিখে। লিখিত পরীক্ষা হবে ২২/৮/২০২৪ তারিখে।

WB Group D Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দিষ্ট মাপে আপলোড করতে হবে। এরপর সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই কাজ শেষ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERR 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.