রাজ্যের আঁধার দপ্তরে আবারো নতুন করে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতায় এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারাই এখানে আবেদন জানানোর সুযোগ পাবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। আধার দপ্তরের গ্রুপ সি পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিতভাবে এই খবরটি জেনে তাড়াতাড়ি অনলাইনে আবেদন জানাতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

নিয়োগকারী সংস্থা: এখানে কর্মী নিয়োগ করা হবে আধার দপ্তর তথা UIDAI দপ্তরের তরফ থেকে।

পদের নাম: যে সমস্ত শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • সহকারী অ্যাকাউন্টস অফিসার
  • জুনিয়র ট্রান্সলেশন অফিসার
  • অ্যাকাউন্ট্যান্ট
  • হিন্দি টাইপিস্ট

শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তবে এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়স: এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ৫৬ বছরের কম।

বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমেই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে এরপর অফিসের নোটিফিকেশন এর নিচে আবেদন পত্র রয়েছে সেটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটিকে ভালোভাবে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে অবশেষে আবেদন পত্রটি একটি ফাইলেও ভোরে নিচের দেওয়া সংশ্লিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের ফটো
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Director (HR),
Unique Identification Authority of India (UIDAI), 4th Floor, Bangla Sahib Road,
Behind Kali Mandir, Gole Market, New Delhi – 110001

আবেদনের শেষ তারিখ: এখানে আপনারা ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন পত্রটি জমা দিতে পারবেন।

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।

OFFICIAL NOTICE- CLICK HERE 

OFFICIAL WEBSITE- CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.