RRB Railway Recruitment : ভারতে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। নূন্যতম যোগ্যতায় যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের ভাগ্য খুলতে চলেছে। একের পর এক বড় বড় নিয়োগ হতে চলেছে রাজ্য তথা কেন্দ্রে। বিপুল সংখ্যক শূন্য পদে ভারতীয় রেলে আবারো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

RRB Railway Recruitment-এর বিস্তারিত তথ্য

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।

পদের নাম : সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট ও কেমিক্যাল এন্ড মেটালার্জিক্যাল পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মোট ৭,৯৫১টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি কর্মী নিয়োগ করা হবে তা জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

বেতন কাঠামো : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মাসিক সর্বনিম্ন
৩৫,৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৪,৯০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৩ বছরের হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : পদ বিশেষে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো।

নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের এই পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে।

RRB Railway Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে সাবমিট করলেই কাজ শেষ। আবেদন করার শেষ তারিখ ৩০/০৮/২০২৪। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.