IBPS RRB Recruitment 2026: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় সুযোগ। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন Regional Rural Bank বা গ্রামীণ ব্যাঙ্কে একসঙ্গে ১৩,৭০৬টি শূন্যপদে নিয়োগ শুরু করেছে IBPS। নতুন করে এই বিপুলসংখ্যক নিয়োগ প্রক্রিয়ার নাম CRP-RRBs-XV। এখানে বিভিন্ন ধরনের পদ যেমন Office Assistant (Multipurpose), Officer Scale-I, Officer Scale-II এবং Officer Scale-III—একাধিক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে সরাসরি অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে আপনারা Regional Rural Bank এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

মোট ১৩,৭০৬টি পদে নিয়োগ

নতুন করে প্রকাশিত এই নিয়োগের তথ্য অনুযায়ী, এবার মোট ১৩,৭০৬টি শূন্যপদ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের নাগরিক আবেদন জানাতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে তবে এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে Office Assistant (Multipurpose) বা সাধারণভাবে যাকে RRB Clerk বলা হয়, সেই পদে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পদ যেমন Officer Scale-I বা PO, Scale-II এবং Scale-III পদেও নিয়োগ করা হবে।

পদভিত্তিক শূন্যপদের হিসাবটি হল—

পদের নামশূন্যপদ
Office Assistant (Multipurpose)৮,১৮৩
Officer Scale-I (PO/Assistant Manager)৪,২৫৬
Officer Scale-II – General Banking Officer৬৬৬
Officer Scale-II – IT Officer১৮২
Officer Scale-II – Chartered Accountant৮১
Officer Scale-II – Law Officer৪৬
Officer Scale-II – Treasury Manager১৮
Officer Scale-II – Marketing Officer১৬
Officer Scale-II – Agricultural Officer৩৮
Officer Scale-III (Senior Manager)২২০
মোট১৩,৭০৬

এখানে ন্যূনতম স্নাতক পাস হলেই প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তবে যে সমস্ত বড় পথ রয়েছে সেগুলোতে ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।

পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্যও রয়েছে সুযোগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যও এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে। তাই পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি বিশেষ সুযোগ। CRP-RRBs-XV-এর অংশগ্রহণকারী Regional Rural Bank-এর তালিকায় রয়েছে West Bengal Gramin Bank অর্থাৎ এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। সব থেকে বড় কথা হলো এটি যেহেতু রিজিওনাল ব্যাংক তাই এখানে অবশ্যই নিজস্ব মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে তবে পশ্চিমবঙ্গের জন্য নেপালী ভাষা জানা থাকলেও আবেদন করা যাবে।

এর পাশাপাশি আপনি অন্য রাজ্যে ও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে সেই রাজ্যের স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাই এক্ষেত্রে আপনি বাংলা জানা থাকলে পশ্চিমবঙ্গে চাকরি করার বিশেষ সুযোগ পাবেন।

কোন পদের জন্য কী যোগ্যতা?

Office Assistant (Multipurpose) পদে আবেদনের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। এর পাশাপাশি আপনাকে স্থানীয় ভাষা জানতে হবে। স্নাতক পাস চাকরি প্রার্থীদের জন্য এখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে।

Officer Scale-I বা Assistant Manager পদেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। তবে এই পদে নির্বাচনের ক্ষেত্রে একটু জটিলতা অবলম্বন করা হবে বিশেষ করে এই পদের নির্বাচন Office Assistant-এর তুলনায় আলাদা এবং Preliminary, Main ও Interview—এই ধাপগুলির মধ্য দিয়ে যেতে হয়।

Officer Scale-II General Banking Officer পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি আপনার বেশ কিছু যোগ্যতা যেমন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে নির্দিষ্ট অভিজ্ঞতা দরকার। অন্যদিকে IT Officer, Chartered Accountant, Law Officer, Treasury Manager, Marketing Officer এবং Agricultural Officer-এর মতো Specialist পদে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও নির্দিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

যারা চলতি বছরে স্নাতক পাস হয়েছেন তারাও আবেদন করতে পারবেন তবে নোটিফিকেশন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ফলাফল ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশিত হতে হবে। অর্থাৎ শেষ তারিখের পরে ফল প্রকাশ হলে সেই যোগ্যতা এই নিয়োগে গ্রহণযোগ্য হবে না।

বয়স কত লাগবে?

বয়সের হিসাব করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী। যে সমস্ত প্রার্থীরা Office Assistant পদের জন্য আবেদন জানাবেন তাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। Officer Scale-I-এর ক্ষেত্রে বয়স ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম, Scale-II-এর ক্ষেত্রে ২১ বছরের বেশি এবং ৩২ বছরের কম এবং Scale-III-এর ক্ষেত্রে ২১ বছরের বেশি এবং ৪০ বছরের কম হতে হবে।

তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী SC/ST প্রার্থীরা সাধারণভাবে ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পেতে পারেন ওবিসি প্রার্থী হলে তাকে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে। PwBD প্রার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

আবেদন ফি কত?

IBPS RRB Recruitment 2026-এ অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। বিভিন্ন পদের জন্য এখানে আলাদা আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে।

Officer Scale-I, II ও III পদের জন্য SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা। অন্যান্য প্রার্থীদের জন্য ফি ৮৫০ টাকা

অন্যদিকে Office Assistant (Multipurpose) পদের জন্য SC, ST, PwBD, ESM এবং DESM প্রার্থীদের ক্ষেত্রে ফি ১৭৫ টাকা, আর অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০ টাকা নির্ধারিত হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা এই নিয়োগে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। কোনও অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে CRP-RRBs বিভাগ থেকে সংশ্লিষ্ট পদের আবেদন লিঙ্ক নির্বাচন করতে হবে।

আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে নতুন রেজিস্ট্রেশনের অপশনে গিয়ে নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে একটি Provisional Registration Number এবং Password তৈরি হবে। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দেবে সেটি আপনাদের খুব যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে আবেদনপত্রে প্রবেশ বা প্রয়োজনে সংশোধনের জন্য এগুলি প্রয়োজন হবে।

এখানে আবেদন করার সময় বেশ কিছু নথির প্রয়োজন।আবেদন করার সময় প্রার্থীর ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, হাতে লেখা Declaration এবং প্রয়োজনীয় শিক্ষাগত/সংরক্ষণ সংক্রান্ত নথি নির্দিষ্ট নিয়ম মেনে আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টগুলোর নির্দিষ্ট সাইজের মধ্যে হতে হবে। নোটিফিকেশনে প্রয়োজনীয় নথির ফরম্যাট ও স্ক্যানিং সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে।

ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি। কারণ নাম, মোবাইল নম্বর, ই-মেল, পদের পছন্দ, State/UT ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে পরিবর্তনের সুযোগ নাও থাকতে পারে।

কীভাবে হবে এই নিয়োগের পরীক্ষা?

Office Assistant এবং Officer Scale-I-এর ক্ষেত্রে প্রথমে Preliminary Examination হবে। এরপর Preliminary পরীক্ষায় সফল প্রার্থীদের Main Examination-এ বসতে হবে। Office Assistant-এর ক্ষেত্রে Main Examination-এর ফলের ভিত্তিতেই পরবর্তী provisional allotment করা হবে; এই পদের জন্য আলাদা Interview নেই।

Office Assistant-এর Preliminary পরীক্ষায় Reasoning এবং Numerical Ability—দুটি অংশ থাকবে। মোট ৮০টি প্রশ্ন, ৮০ নম্বর এবং ৪৫ মিনিট সময় থাকবে। Officer Scale-I-এর Preliminary পরীক্ষাতেও Reasoning এবং Quantitative Aptitude মিলিয়ে ৮০টি প্রশ্ন, ৮০ নম্বর এবং ৪৫ মিনিট সময় নির্ধারিত হয়েছে।

Main Examination তুলনামূলকভাবে বড়। Office Assistant এবং Officer Scale-I-এর Main পরীক্ষায় মোট ২০০টি প্রশ্নের জন্য ২০০ নম্বর এবং ১২০ মিনিট সময় থাকবে। পরীক্ষায় Reasoning, Computer Knowledge, General Awareness, English/Hindi Language এবং Numerical Ability বা Quantitative Aptitude-এর মতো বিষয় থাকবে।

অন্যদিকে Officer Scale-II এবং Scale-III পদের জন্য Preliminary ও Main—দুটি ধাপের পরিবর্তে Single Online Examination হবে। সেই পরীক্ষায় সফল প্রার্থীদের Interview-এর জন্য ডাকা হবে।

পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বা প্রশ্নের নির্ধারিত নম্বরের এক-চতুর্থাংশ কেটে নেওয়ার নিয়ম রয়েছে। তাই অনুমান করে অতিরিক্ত উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক থাকতে হবে।

পরীক্ষা কবে হবে?

IBPS-এর প্রকাশিত tentative schedule অনুযায়ী, Preliminary Examination নভেম্বর/ডিসেম্বর ২০২৬ নাগাদ হওয়ার কথা। Preliminary পরীক্ষার ফল ডিসেম্বর ২০২৬ থেকে জানুয়ারি ২০২৭-এর মধ্যে প্রকাশিত হতে পারে। Main/Single Examination ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। Officer Scale-I, II ও III-এর Interview জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে হতে পারে। Provisional allotment ফেব্রুয়ারি/মার্চ ২০২৭ নাগাদ হওয়ার tentative schedule দেওয়া হয়েছে।

তবে এগুলি tentative schedule, অর্থাৎ প্রয়োজনে IBPS পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারে। তাই প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল IBPS ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরি পেলে বেতন কত হতে পারে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের নিয়োগের পর পদ, ব্যাংক এবং প্রযোজ্য ভাতা অনুযায়ী মোট বেতন আলাদা হতে পারে। প্রকাশিত নিয়োগ-তথ্য অনুযায়ী Office Assistant-এর আনুমানিক মাসিক আয় প্রায় ৩৫,০০০–৩৭,০০০ টাকা, Officer Scale-I-এর ক্ষেত্রে প্রায় ৬০,০০০–৬১,০০০ টাকা, Scale-II-এর ক্ষেত্রে প্রায় ৭৫,০০০–৭৭,০০০ টাকা এবং Scale-III-এর ক্ষেত্রে প্রায় ৮০,০০০–৯০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

অনলাইন আবেদন চলছে ১ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর ২০২৬। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে যোগ্য প্রার্থীদের দ্রুত নিজেদের পছন্দের পদের যোগ্যতা যাচাই করে আবেদন সম্পূর্ণ করা উচিত।

অফিসিয়াল আবেদন ও বিজ্ঞপ্তি: IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট

By SUJIT ROY

CEO & Senior Editor at Target Chakri, covering verified government jobs, welfare schemes, and educational news with 5+ years of research experience.