চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। এই মাত্র কিছুদিন আগেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে ফের নতুন করে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ফের ইন্ডিয়া পোস্ট অফিসের পক্ষ থেকে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হলেই যে কোনো বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে ধরনের গ্ৰুপ সি ক্যাটাগরির শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে তা হল- স্টাফ কার ড্রাইভার।

নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
ভারতীয় ডাক বিভাগের অধীনে স্টাফ কার ড্রাইভার পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৮/০২/২০২৫ তারিখ হিসেবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে হালকা ও ভারী যানবাহন চালানোর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও অন্তত পক্ষে ৩ বছর হালকা ও ভারী যানবাহন চালানোর ও মোটর মেকানিজিমের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-
ভারতীয় ডাক বিভাগের অধীনে স্টাফ কার ড্রাইভার পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে-

১) সবার আগে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২) সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) তারপর সেটিকে সঠিকভাবে পূরণ করে তার মধ্যে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।

৪) তারপর যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

৫) সবশেষে এই সবকিছু একসাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-

১) জন্ম তারিখের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২) স্থায়ী নাগরিকত্বের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

৩) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।

৪) একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স।

৫) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দুই কপি।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ধাপে ধাপে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন শুরু ও শেষের তারিখ:-
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে গ্ৰুপ সি ক্যাটাগরির অর্থাৎ স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তা চলবে আগামী ৮ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.