WB Janakalyan Shibir: পুজোর আগেই ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির! আপনার এলাকায় ক্যাম্প কবে ও কোথায়?

বিগত সরকার যেমন সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করেছিলেন দুয়ারে সরকার ঠিক তেমনি পালা বদলের পর নতুন রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষের ঘরের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার বড় উদ্যোগ নিয়েছেন। রাজ্যজুড়ে আবারো অনুষ্ঠিত হতে চলেছে জনকল্যাণ শিবির (WB Janakalyan Shibir)। আপনার অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের যদি কোন সমস্যার থেকে থাকে তাহলে আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে তার সমাধান করিয়ে নিতে পারবেন। এছাড়াও নতুন কোন সামাজিক প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন জানাতে পারবেন। নভেম্বর বা ডিসেম্বর মাসে পরবর্তী পর্যায়ের ক্যাম্প হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও, উৎসবের মরশুমের ঠিক আগেই রাজ্যজুড়ে ফের চালু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে এই বিশেষ সরকারি ক্যাম্প আয়োজন করা হবে। আপনার এলাকায় কবে ও কোথায় হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে এই শিবির থেকে?

যাঁরা এতদিন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন কিংবা প্রথম ধাপে নাম তুলতে পারেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ। প্রথম পর্যায়ে জনকল্যাণ শিবিরে অনেকে যেতে পারেনি বা অনেকে আগে থেকে কোন আপডেট পাইনি। তাই এবার নতুন করে জনকল্যাণ শিবির আয়োজিত হওয়ার আগেই সরকার জানিয়ে দিয়েছে। এই শিবিরগুলি থেকে সরাসরি যেসব পরিষেবা পাওয়া যাবে:

  • অন্নপূর্ণা যোজনা: নতুন করে আবেদনপত্র জমা দেওয়া এবং পুরনো আবেদনের ভুলভ্রান্তি সংশোধনের সুযোগ। যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা আবার নতুন করে আবেদন জমা করতে পারবেন বা আবেদনপত্র ভুল ভ্রান্তি থাকলে সেটি সংশোধনের জন্য দরখাস্ত দিতে পারবেন।
  • সামাজিক সুরক্ষা ভাতা: বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নতুন করে নাম নথিভুক্ত করণের জন্য আবেদন গ্রহণ করা হবে এছাড়াও যাদের টাকা আটকে রয়েছে বা যারা ভাতা পান না তাদের সমস্যার সমাধান করা হবে।
  • অন্যান্য জনকল্যাণমূলক পরিষেবা: রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ফর্ম জমা ও তথ্য যাচাইয়ের সুবিধা।

নিজের এলাকায় ক্যাম্প কবে ও কোথায়? যেভাবে চেক করবেন

আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে ঠিক কোন তারিখে এবং কোন জায়গায় এই শিবির বসবে, তা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে দেখে নেওয়া সম্ভব। আপনার এলাকায় কবে কোথায় বসবে সেটি যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই সরকারি ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন। নিচে সহজ ধাপগুলো তুলে ধরা হলো:

  1. প্রথমে জনকল্যাণ শিবিরের অফিশিয়াল পোর্টালে jks.wb.gov.in ভিজিট করুন।
  2. এরপর হোমপেজে থাকা ‘Locate a Shivir’ অপশনটিতে ক্লিক করুন।
  3. এরপর ড্রপডাউন তালিকা থেকে নিজের জেলা (District) বেছে নিন।
  4. পরবর্তী ধাপে আপনার সংশ্লিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করুন।
  5. শেষে নিজের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করলেই স্ক্রিনে আপনার এলাকার নির্দিষ্ট শিবিরের স্থান ও তারিখের সম্পূর্ণ তালিকা চলে আসবে।

এভাবেই আপনি আপনার এলাকায় কবে ও কোথায় এই জনকল্যাণ শিবির আয়োজিত হবে সেটি জেনে যেতে পারবেন।

আবেদনকারীদের জন্য জরুরি পরামর্শ

শিবিরে গিয়ে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র, বয়সের প্রমাণ, সচল ব্যাঙ্ক পাসবই ও সাম্প্রতিক ছবি সহ সমস্ত আসল ও জেরক্স নথিপত্র আগে থেকেই গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে বা কোন সমস্যা থাকলে তার সমাধান করার আগে অবশ্যই আপনার সমস্ত নথিপত্রগুলো জেরক্স করে রেখে দেবেন এবং অরজিনাল গুলো অবশ্যই কাছে রাখবেন। বিশেষ করে উৎসবের দিনগুলো শুরুর আগেই এই শিবির অনুষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের সুবিধার্থে স্থানীয় স্তরে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। পুজোর আগেই অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে এই জনকল্যাণ শিবির থেকে।