রাজ্যের অনেক বেকার যুবক-যুবতীরা দীর্ঘদিন ধরে চাকরির পিছনে ছুটে অবশেষে ক্লান্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে আপনিও যদি চাকরির পিছনে দীর্ঘদিন ধরে ছুটে অবশেষে হাল ছেড়ে দেন তবে হাল নাসিরের নিজে স্বাধীনভাবে ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি স্বাধীনভাবে একটি লাভজনক ও দীর্ঘমেয়াদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার কাছে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ বা এজেন্সি নেওয়া একটি সেরা বিকল্প হতে পারে। বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই এলপিজি সিলিন্ডারের চাহিদা যেমন ব্যাপক, তেমনই এই ব্যবসায় ক্ষতির ঝুঁকি নেই বললেই চলে। তবে আপনি চাইলেই যে এই ব্যবসা যেকোনো জায়গায় যে কোন সময় শুরু করতে পারবেন তা কিন্তু নয়। ইন্ডিয়ান অয়েল (Indane), ভারত পেট্রোলিয়াম (Bharat Gas) কিংবা হিন্দুস্তান পেট্রোলিয়াম (HP Gas)—সব সরকারি তেল সংস্থারই এজেন্সি বরাদ্দের জন্য অত্যন্ত স্বচ্ছ ও নির্দিষ্ট সরকারি নির্দেশিকা রয়েছে। আপনিও সেই সরকারের নির্দেশিকা মেনে আবেদন জানিয়ে এই গ্যাসের ব্যবসা শুরু করতে পারেন।
কোথায় এবং কীভাবে এজেন্সি দেয় তেল কোম্পানিগুলো?
আপনি আবেদন জানানোর পরে আপনাকে অনুমোদন দেওয়ার আগে সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থাগুলির বিশেষ ফিল্ড টিম প্রথমে সেই নির্দিষ্ট এলাকার ওপর সমীক্ষা চালায়। ওই নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা কেমন এবং বর্তমানে কত পরিমানে গ্যাসের চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে কতটা বাড়তে পারে এই সমস্ত দিক বিচার বিবেচনা করে দেখে যদি নতুন ডিস্ট্রিবিউশনের প্রয়োজন মনে হয় তখনই সেই লোকেশনটিকে চিহ্নিত করে আনুষ্ঠানিক বিজ্ঞাপন (Tender/Notification) প্রকাশ করা হয়। তাই নিজের এলাকায় এজেন্সি নিতে হলে সবার আগে সংশ্লিষ্ট কোম্পানির বিজ্ঞপ্তির দিকে খেয়াল রাখা প্রয়োজন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি: সুপারিশ নয়, লটারিতে ফয়সালা
গ্যাস এজেন্সি পাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ বা ব্যক্তিগত প্রভাব খাটে না। অনেকেই এর জন্য আবেদন করেন। তবে যারা আবেদন করেন তারা সকলেই এজেন্সি পান না। বিজ্ঞাপন প্রকাশের পর যোগ্য প্রার্থীদের আবেদন খতিয়ে দেখে নিয়মানুযায়ী একটি স্বচ্ছ ড্র বা লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউটর চূড়ান্ত করা হয়। আবেদনকারীদের মধ্যে যাঁরা প্রাথমিক শর্ত ও নিয়ম মেনে আবেদন করেন, তাঁদের নামই কেবল লটারিতে ওঠে।
আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী
- বয়স ও নাগরিকত্ব: এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই ২১ থেকে ৬০ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর ন্যূনতম মাধ্যমিক (Class 10) উত্তীর্ণ হতে হবে।
- পারিবারিক শর্ত: পরিবারের অন্য কোন সদস্য বা পরিবারের কাছের কোন মানুষ বা নিকটাত্মীয় বা সদস্য যেন কোনো সরকারি তেল বিপণন কোম্পানিতে কর্মরত না থাকেন।
- জমি ও গুদাম (Godown): সিলিন্ডার নিরাপদে মজুত রাখার জন্য সরকারি সুরক্ষা বিধি মেনে নির্দিষ্ট পরিমাপের জমি এবং অফিস বা শোরুম তৈরির উপযুক্ত স্থান থাকতে হবে। নির্দিষ্ট পরিমাণের জমি থাকতে হবে এবং সেখানে ঘর থাকতে হবে তারপরেই এজেন্সির জন্য আপনি উপযুক্ত হবেন।
কত টাকা খরচ ও প্রাথমিক পুঁজি লাগতে পারে?
প্রাথমিক অবস্থায় এখানে আবেদনের জন্য আপনার ১০০০০ টাকার প্রয়োজন। এই টাকা আবেদন ফ্রি হিসেবে আপনাকে জমা দিতে হবে। পরবর্তীকালে আপনি যদি লটারিতে নির্বাচিত হন তাহলে আপনার গোডাউন তৈরি করতে হবে ফায়ার সেফটি কাঠামো থাকতে হবে নিজস্ব অফিস রুম কম্পিউটার প্রিন্টার সিলিন্ডার সহ অফিসের স্টাফ তোলার জন্য আপনার ন্যূনতম একটা খরচ প্রয়োজন এটা প্রাথমিক পুঁজি বা বিনিয়োগ হিসেবে ধরে নিতে হবে।
আবেদন কীভাবে করতে হয়?
আপনি শহর এলাকা বা গ্রামীণ এলাকার যে কোন জায়গায় এই আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এর জন্য নির্দিষ্ট ‘এলপিজি ডিস্ট্রিবিউটর সিলেকশন পোর্টাল’-এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনকারী সমস্ত তথ্য এবং ফটো সিগনেচার দিয়ে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। তবে অনলাইনে আবেদনের সময়ে আপনার প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে না আপনার নাম যদি লটারিতে ওঠে তারপরে আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। তবে দুর্গম অঞ্চলে বা পাহাড়ি এলাকায় আপনি সরাসরি অফিসে গিয়ে ফরম জমা দিয়ে এই ডিস্ট্রিবিউটরের জন্য আবেদন জানাতে পারেন।
আপনি যদি ভবিষ্যতে বড় কোন ব্যবসা শুরু করতে চান বা নিজের পায়ের দাঁড়াতে চান তাহলে গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

