সামনে রয়েছে দুর্গাপুজো আর দুর্গা পূজার আগেই বিরাট বড় সুখবর। দূর্গা পূজার আগেই মধ্যবিত্তদের জন্য বিরাট উপহার দিল সরকার। দুর্গাপুজোর আবহে মাসের শুরুতেই অনেকটা কমলো রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারে যে হারে ছেলের দাম বাড়ছে সেই হিসেবে অনেকে ভাবছিলেন হয়তো আবারও বাড়বে এলপিজি (LPG) সিলিন্ডারের দাম। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসে সাধারণ মানুষের জন্য রয়েছে সব থেকে বড় স্বস্তির খবর। চলতি মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, ১৪ কেজির রান্নার গ্যাসের দামে বড় কোনো পরিবর্তন হয়নি। তেসরা জেলা ভিত্তিক বেশ কিছু জায়গায় রান্নার গ্যাসের দাম অনেকটা কমেছে। আপনার এলাকায় রান্নার গ্যাসের দাম কত কমলো এবং কোথায় কত রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

সব থেকে বড় চমক হল জেলায় জেলায় এবার রান্নার গ্যাসের দামের পরিবর্তন হলো। এছাড়া সব থেকে বড় ও সুখবর হলো সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে এবার রান্নার গ্যাসের দাম সব থেকে কম। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সস্তায় মিলছে গ্যাস? বিশেষ করে আমাদের শহর কলকাতায় ১৪ কেজির সিলিন্ডারের দাম যেখানে ৯৬৪ টাকা, সেখানে দেখা যাচ্ছে বাংলায় আরো কিছু জেলায় গ্যাসের দাম এর থেকেও অনেক কম।

কোন জেলায় সবচেয়ে সস্তা গ্যাস

বিভিন্ন জেলাতে গ্যাসের দামের পরিবর্তন হচ্ছে এবং গ্যাসের দাম আগের তুলনায় অনেকটা কমেছে। বর্তমান তথ্য অনুযায়ী, সমগ্র বাংলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতেই সব থেকে কমে পাওয়া যাচ্ছে 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার। পুজোর আগে রান্নার গ্যাসের দাম কমায় জেলার মানুষের মুখে চেওড়া হাসি ফুটেছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের পকেটে কিছুটা হলেও টান কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে খুশি সমগ্র রাজ্য।

কোথায় ১০০০ টাকার ওপরে সিলিন্ডার?

পূর্ব মেদিনীপুরে স্বস্তি থাকলেও, বাংলার আরো কিছু জেলায় গ্যাসের দাম তুলনামূলক এর থেকে একটু বেশি, বিশেষ করে পশ্চিমবঙ্গের চার জেলার হিসেব একদম উল্টো। বেশকিছু জেলা ১৪ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার টাকার গণ্ডি ও পার করে গিয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী কালিম্পংয়ে রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি, প্রায় ১০৯৭.৫০ টাকা। এছাড়াও পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায় যেমন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও সিলিন্ডারের দাম ১০৩৯ থেকে ১০৪০ টাকার আশেপাশে রয়েছে।

এক নজরে বাংলার প্রধান শহর ও জেলার দাম (১৪ কেজি সিলিন্ডার):

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্যাসের দামের হেল্পের রয়েছে এবং জেলা অনুযায়ী আলাদা আলাদা গ্যাসের সিলিন্ডারের দাম রয়েছে। পশ্চিমবঙ্গের কোন শহরে কত দাম রয়েছে জেনে নিন-

  • কলকাতা: বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৪ টাকা
  • পূর্ব মেদিনীপুর: রাজ্যের মধ্যে সর্বনিম্ন (৯৬৪ টাকার কম)
  • কালিম্পং: বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা (রাজ্যের মধ্যে সর্বোচ্চ)
  • মালদহ: বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ১০৩৯ টাকা
  • উত্তর ও দক্ষিণ দিনাজপুর: কালিংপং এর তুলনায় অনেকটা কম এবং বর্তমান গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা

তবে পুজোর আগে রান্নার গ্যাসের দাম আরো কমবে কিনা সেদিকে এখন নজর রয়েছে সমগ্র রাজ্যবাসীর। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তেলের দাম ওঠানামা করলে গ্যাস সিলিন্ডারের দামও ওঠানামা করে। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজার মন্দা থাকলেও আমাদের দেশে গ্যাসের দামের তেমন হেরফের হয়নি।  আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে তেল কোম্পানিগুলো দাম নির্ধারণ করে, তাই চূড়ান্ত স্বস্তির জন্য মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী মাসের শুরুতে গ্যাসের দাম তুলনামূলকভাবে আরো কমতে পারে বলে আশা করা যাচ্ছে।

By SUBHOJIT ROY

Subhojit Roy is the Technology & General News Editor at Target Chakri, covering emerging tech trends, digital innovations, and everyday breaking updates with accuracy

সাম্প্রতিক খবর