রাজ্যে নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনসাধারণের কল্যাণের জন্য এবং তাদের সমস্ত কাজকর্ম এক ছাদের তলায় করার জন্য চালু করেছিলেন জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। প্রায় পাঁচ দিন ধরে জনকল্যাণ শিবির চলেছিল রাজ্যজুড়ে। এর ফলে বহু রাজ্যবাসী এখান থেকে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প থেকে শুরু করে সরকারি ভাতা ও অন্যান্য সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন এবং কারো কোন সরকারি প্রকল্প পেতে সমস্যা হলে তার সমাধানও করা হচ্ছিল এই জনকল্যাণ শিবির থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই এই জনকল্যাণ শিবির সারা রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে অনেকেই এই জনকল্যাণ শিবিরের সুবিধা নিতে পারেনি ফলে বঞ্চিত রয়েছে রাজ্যের বহু মানুষ বিভিন্ন প্রকল্প থেকে। এর ফলে রাজ্য সরকার আবারও নতুন করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন করে আবার জন জনকল্যাণ শিবির আয়োজন করার।

 

নতুন করে কবে হবে জনকল্যাণ শিবির ও কি কি সুবিধা পাওয়া যাবে?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পূজার পরেই আবারো নতুন করে জনকল্যাণ শিবির হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং প্রত্যেকটি ব্লকে। এখান থেকে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গো ভাতা ও সমস্ত ধরনের ভাতার যদি কারো সমস্যা থেকে থাকে তার সমাধান করা হবে এবং যদি কারো সরকারি প্রকল্প পেতে কোন সমস্যা হয়ে থাকে তাহলে তাকে বারবার সরকারি দপ্তরে না ঘুরে এই জনকল্যাণ শিবিরে এসে যোগাযোগ করলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আবারও নতুন করে দুদিনের জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এর ফলে সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেতে গেলে এই জনকল্যাণ শিবিরে এসে আবেদনকারীকে ডকুমেন্ট জমা করতে হবে। দূর্গা পূজার পরেই অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন করে দুদিনের জন্য জলকল্যাণ শিবিরের আয়োজন করা হবে এবং যদি কেউ কোন ভাতা থেকে বঞ্চিত থাকে বা সরকারি কোন প্রকল্প থেকে নামের তালিকা বাদ পড়ে যায় তাহলে তার সমাধান করা হবে এখানে।

 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন গত সরকারের আমলে যদি কেউ কোন সরকারি প্রকল্প পাওয়ার জন্য আবেদন করে থাকে এবং সে যদি সেই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকে তাহলে তার আবেদন পত্র বাতিল করা হবে। নতুন করে সকলকে আবার নতুন ভাবে জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে তাহলে এই সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। নতুন করে জনকল্যাণ শিবিরে যে কোন প্রকল্প থেকে শুরু করে যে কোন ভাতার জন্য আবেদন করলে তার সমস্ত ডকুমেন্টগুলো যাচাই করা হবে তবে আগের সরকারের আমলে যদি কেউ ডকুমেন্ট জমা করে থাকে তাহলে সেগুলো আর যাচাই করা হবে না। এর এর আগের সরকার যেকোনো কিছু ভালোভাবে যাচাই না করেই অযোগ্য অনেক ব্যক্তিকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন। তবে এই সরকারের আমলে আর সেটি হবে না সকলের তথ্য সঠিকভাবে যাচাই করে ভেরিফিকেশন করে তারপরেই সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে আপনার সরকার আপনার পাশে এখানে যারা বিভিন্ন ধরনের আবেদন করেছেন তাদের আবেদন পত্র গ্রহণ করা হবে এবং সেগুলো ভেরিফিকেশন করে তাদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

তবে গত জুন মাসে পাঁচ দিনের জন্য জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল সেখানে সমগ্র রাজ্যব্যাপী ব্যাপক সাড়া দিয়েছে রাজ্যের মানুষজন। প্রতিটি ব্লক এই জনকল্যাণ শিবের আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকটি ব্লকেই জনজোয়ার দেখা গিয়েছে। এর ফলে রাজ্য সরকার এই জনকল্যাণ শিবির থেকেই রাজ্যের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন মানুষের কাছে।

 

আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে এর ফলে এর আগে জনকল্যাণ শিবিরে যারা যেতে পারেনি বা সেখান থেকে যারা বঞ্চিত হয়েছে তারা সকলেই নতুন করে এই জনকল্যাণ শিবিরে অংশগ্রহণ করতে পারবেন। দুদিনের জন্য জনকল্যাণ শিবির আয়োজন করা হবে এবং এখানে সমস্ত ধরনের সমস্যা থেকে শুরু করে সমস্ত সমাধান করা হবে। যেকোনো সরকারি প্রকল্পের আবেদনের জন্য সরকারি দপ্তরে ভিড় না করে জনকল্যাণ শিবিরে এসেই আপনারা আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন। তবে নতুন জনকল্যাণ শিবিরেও প্রচুর জনজোয়ার দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। আপনার যদি কোন প্রকল্প পেতে বা সরকারি কোন সুযোগ-সুবিধা পেতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে আর কিছুদিন অপেক্ষা করে জনকল্যাণ শিবিরের জন্য সমস্ত কাগজপত্র রেডি রাখতে হবে।

By SUBHOJIT ROY

Subhojit Roy is the Technology & General News Editor at Target Chakri, covering emerging tech trends, digital innovations, and everyday breaking updates with accuracy