Krisak Bandhu Verification 2026:  নতুন সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। দীর্ঘদিন পর অবশেষে যারা কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর টাকা পেয়ে যেতেন তাদের অর্থাৎ কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর। এই তথ্য যাচাইর মূল উদ্দেশ্য হলো যারা প্রকৃতযোগ্য তারাই যাতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাক অযোগ্যরা এই যাচাই এরপরে বাদ চলে যাবে। এর পাশাপাশি এই যাচাই এর মাধ্যমে একই সঙ্গে কেন্দ্রীয় পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঙ্গে তথ্যের সমন্বয় করা হবে। তাই যাঁরা বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন অথবা ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় থাকতে চান, তাঁদের জন্য এই ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বা আপনার পরিবারের যদি কেউ এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে তাদেরও এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।

কেন করা হচ্ছে নতুন ভেরিফিকেশন?

রাজ্য সরকারের কৃষি দফতর জানিয়েছে, কৃষকবন্ধু প্রকল্পে অনেকেই ভুয়া তথ্য দিয়ে টাকা পেয়ে যাচ্ছেন তাই কৃষক বন্ধু প্রকল্পের বিদ্যমান তথ্যভাণ্ডারকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে এই বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কৃষকদের ব্যক্তিগত সমস্ত তথ্য এবং জমির বিবরণ, ব্যাংক একাউন্ট, আধার সংক্রান্ত সমস্ত তথ্য সরকারের কাছে জমা থাকবে। এর ফলে সরকার যেকোনো সময় তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা কৃষকদের দিতে পারবে। এর পাশাপাশি যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগীরা পিএম কিষান প্রকল্পের টাকা পান না তাদেরও এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হবে এই ভেরিফিকেশনের মাধ্যমে।

কারা এই ভেরিফিকেশন করবেন?

রাজ্যের প্রতিটি ব্লকে কৃষি দফতরের আধিকারিকরা এই কাজের দায়িত্বে থাকবেন। তবে আপনাকে ফরম জমা করতে হবে পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিস থেকে আপনাকে ফরম দেওয়া হবে এবং সেই ফর্মটির ফিলাপ করে জমা দিতে হবে। পঞ্চায়েত অফিস থেকে কৃষি দপ্তরে এই ফর্ম পাঠানো হবে এবং সেখানে সহকারী কৃষি অধিকর্তা (ADA), ব্লক স্তরের কৃষি আধিকারিক এবং জেলা প্রশাসনের অনুমোদিত কর্মকর্তারা আবেদনপত্র পরীক্ষা করবেন। আপনার জমা দেওয়ার মত তথ্য যদি সঠিক হয় এবং নির্ভুল থাকে তাহলে সেই তথ্য টোটালে আপলোড করা হবে এবং এরপর নির্ধারিত আবেদন পত্রটি অনুমোদিত হলে প্রতি বছর টাকা পেয়ে যাবেন।

নতুন ভেরিফিকেশন ফর্মে কী কী তথ্য দিতে হবে?

এখানে আবেদনটি নির্ভুলভাবে এবং সঠিক করে ফিলাপ করতে হবে ও এর সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। ফর্মে সাধারণত যে তথ্যগুলি চাওয়া হবে সেগুলি হল—

  • আবেদনকারীর পূর্ণ নাম
  • পিতা, স্বামী বা অভিভাবকের নাম
  • আধার নম্বর
  • আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর
  • ভোটার আইডি (EPIC) নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড
  • প্রধান পেশা
  • কৃষিজমির সম্পূর্ণ বিবরণ
  • আবেদনকারী আয়কর প্রদান করেন কি না
  • স্বামী বা স্ত্রীর প্রয়োজনীয় তথ্য
  • আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই

সব তথ্য আধার, ভোটার কার্ড ও জমির নথির সঙ্গে মিলিয়ে লিখতে হবে।

ভেরিফিকেশন ফর্মের সঙ্গে কোন কোন নথি জমা দিতে হবে?

শুধু ফর্ম পূরণ করলেই হবে না। তার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথির স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপিও জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে—

  • আবেদনকারীর আধার কার্ডের কপি
  • স্বামী বা স্ত্রীর আধার কার্ডের কপি
  • আবেদনকারীর ভোটার কার্ডের কপি
  • স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের কপি
  • আবেদনকারী ও তাঁর স্বামী বা স্ত্রীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি
  • জমির খতিয়ান বা ROR-এর কপি
  • জমির দখল সংক্রান্ত নথি
  • প্রয়োজনে বাংলার ভূমি পোর্টাল থেকে ডাউনলোড করা সর্বশেষ জমির রেকর্ড

যদি যাচাইয়ের সময় অতিরিক্ত কোনও নথির প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট কৃষি অফিস থেকে আবেদনকারীকে জানানো হবে।

ইতিমধ্যে অনেকে বলেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে তবে এই প্রকল্প যাতে সচল থাকে এবং নির্ভুল থাকে এবং সঠিক উপভোক্তারা যাতে টাকা পান তার জন্যই এই যাচাই প্রক্রিয়া। এছাড়াও এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের সমর্থ্য তথ্য সরকারের ডাটাবেসে আপলোড থাকবে এর ফলে সরকার প্রয়োজন হলেও প্রয়োজনীয় উপভোক্তাদের একাউন্টে টাকা পাঠাতে পারবেন বা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দিতে পারবেন। কৃষকদের উন্নতির জন্য এবং কৃষকদের সমস্ত ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য নতুন করে এই যাচাই প্রক্রিয়া। এর ফলে এতদিন পর্যন্ত যারা পিএম কিষান প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন তারাও নতুন করে পিএমটি সম্পর্কের টাকা পেয়ে যাবেন এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে।

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.