চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। এবার উপকূল রক্ষী পদে প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে  সরকার। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং ভালো কোন চাকরি সন্ধানে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে হলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় এই উপকূল রক্ষীর গ্রুপ ডি পদে কর্মী  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড – র তরফে। তাই আপনি যদি এ চাকরির সম্পর্কে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়ুন। আজকে আমাদের এই প্রতিবেদনে উপকূল রক্ষী গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন নিয়োগ পদ্ধতি প্রভৃতি বিস্তারিত সম্পর্কে আলোচনা করতে চলেছি।

নিয়োগ কারি সংস্থা:-

ভারতীয় উপকূল ভাগে গ্রুপ ডি পদে যে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটির সম্পূর্ণ করা হবে ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে।

শূন্য পদের নাম:-

ভারতীয় কোস্ট গার্ডের তরফে চেয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সে পদগুলির নাম হলো-

* ড্রাইভার (Driver)

* ফিটার ( Fitter)

* ক্লিনার (Cleaner)

* মালি (Mali)

* পিওন (Peon)

* সুইপার (Sweeper)

আবেদন পদ্ধতি:-

পোস্টগার্ডের এই পদ গুলিতে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। তার জন্য সর্বপ্রথম আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলেই তার মধ্যে আবেদন ফরমটি পেয়ে যাবেন। এবার এই ফর্মে উল্লেখিত সঠিক তথ্য গুলি যথা পার্টির নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা প্রবৃত্তি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমটি পূরণের পর তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে, আবেদন পত্রটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো ঠিকানা আমাদের প্রতিবেদন নিচে দেওয়া রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র:-

এখানে আবেদন করতে হলে চাকরি যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হল-

১.জন্মপ্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকে এডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র।

২.ভারতীয় নাগরিক পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।

৩.আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪.আবেদন কালীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার।

প্রার্থীর বয়স:-

এই পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর  ন্যূনতম বয়স প্রয়োজন 18 বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরি-তারা এখানে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে ITI এর কোর্স অথবা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

নিয়োগ পদ্ধতি:-

চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেয়া হবে। সে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। এই দুই পরীক্ষায় যারা এগিয়ে থাকবে তাদের চূড়ান্ত নিয়োগ পদ্ধতি দেয়া হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:-

উপকূল রক্ষী পদে আবেদন করতে হলে আপনাদের আবেদন পত্রটিকে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটি নিম্নলিখিত।

The Director General, {For PD(Rectt)}

Coast Guard Headquarters,

Directorate of Recruitment,

C-1, Phase II, Industrial Area,

Sector-62,Noida

U.P. – 201309

     এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এর অফিসের নোটিফিকেশন দেখুন। আপনাদের সুবিধার্থে অফিসের নোটিফিকেশনের লিংক নিচে দেওয়া রইল সেখানে ক্লিক করেই সরাসরি দেখে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.