চাকরী প্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রস্তুতি নিয়ে হতাশায় ভুগছেন তাদের জন্য তাদের মুখে অবশেষে হাসি ফুটতে চলেছে। কারণ বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। কিছুদিন আগে এক্সপ্রেস মেটে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আগামীতে রাজ্যে এক লক্ষ 25 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই খবর আসামাত্রই সর্বত্র চাকরিপ্রার্থীদের মনে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই মোতাবেক বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের তৎপরতা দেখা দিয়েছে। সেই মোতাবেক এবার পশ্চিমবঙ্গে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তাই যারা দীর্ঘদিন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এখানে আবেদন করতে পারেন। এখানে বিনা পরীক্ষায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ পত্র দেওয়া হবে। 

নিয়োগ কারী সংস্থা:-

এই নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে করা হবে। 

শূন্য পদের নাম:-

পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে শূন্য পদের নাম হল “আমিন”।

আবেদন পদ্ধতি:-

এই আবেদন প্রক্রিয়াটি আপনাদের অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তার জন্য সর্ব প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পদ্ধতিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে সেখানে উল্লেখিত তথ্য যথা- আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা যথাযথ সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা অফিসের নোটিফিকেশন দেয়া রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র:-

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র গুলি হলো-

১.জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট ও জন্ম তোমার পত্র।

২.পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড ও  রেশন কার্ড।

৩.প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট সার্টিফিকেট।

৪.আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-

উক্ত পদে আবেদনের জন্য পদ সম্পর্কিত বিশেষ শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা থাকা দরকার। বিস্তারিত বিবরণ জেনে নিতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

আবেদনের সময়সূচী:-

এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১৮ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত। 

     এছাড়া এই চাকরির সম্পর্ক বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন ভিজিট করুন। অফিসার নোটিফিকেশনের ওয়েবসাইট  লিংক নিচে দেওয়া রয়েছে।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.