চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের করা হবে রাজ্যের ডাটা এন্ট্রি অপারেটর পদে। যেখানে কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবত কোন ভালো চাকরির খোঁজ করছিলেন তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার মধ্যে যেকোনো একটি জেলার বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদনকারীর বয়স, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিস্তারিত তথ্য গুলি নিম্নে আলোচনা করা হলো।

শূন্য পদ:-

রাজ্যে বর্তমানে যে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদ।

আবেদন প্রক্রিয়া:-

এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হলে আপনাকে সর্ব প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পর সেখান থেকে আবেদন পত্রটি আপনারা পেয়ে যাবেন। আবেদন পত্রটিকে এবার A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এর পরবর্তীকালে আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণের সময় লক্ষ্য রাখতে হবে আবেদনকারীর যাবতীয় তথ্যগুলো যাতে ভুল না হয়। আবেদনকারী তথ্যগুলি যদি ভুল হয় সেক্ষেত্রে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। আবেদন পদ্ধতি পূরণের পর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে, আবেদনপত্রসহ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:-

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি হল-

১.জন্ম প্রমাণপত্র

২.মাধ্যমিকের এডমিট কার্ড।

৩.প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪.জাতিগত সংশয় পত্র, বাধ্যতামূলক নয়।

৫.আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৬.এছাড়াও অন্যান্য।

আবেদন ফি:-

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হলে আবেদনকারীর কোনো রকমের আবেদন ফি লাগবেনা। অর্থাৎ আবেদনকারী সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ করে ফেলতে পারবেন।

আবেদনকারীর বয়স:-

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হলে, চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ন্যূনতম গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।

আবেদনের অন্তিম তারিখ:-

এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তাই আপনি যদি এখনো না করে থাকেন তাহলে দ্রুত সম্পন্ন করে ফেলুন। এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ শে আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।

   এই চাকরি সম্পর্কে আর বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেয়া রয়েছে।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.