আপনি কি মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য বিশাল বড় একটি চাকরির সুখবর চলে এসেছে। মাধ্যমিক পাশে ভারতীয় রেলের ৩২ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে এবং এখানে আরো একটি বিশেষ সুবিধা হল যারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ITI প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবে। অনলাইনে আবেদন করতে হবে এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারেন। যারা যারা ভারতীয় রেলের গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে এসব খবরটি জেনে তাড়াতাড়ি আবেদন জানাতে পারেন।

পদের নাম: মূলত ভারতীয় রেলে গ্রুপ ডি বিভাগে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি বিভাগে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- অ্যাসিস্ট্যান্ট,
- পয়েন্টস ম্যান,
- ট্র্যাক মেনটেনার,
- গার্ড সহ সমস্ত গ্রুপ ডি পদ
মোট শূন্য পদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে এখানে সর্বমোট ৩২,৪৩৮ জন কর্মী নিয়োগ করা হবে।
বেতন: কেন্দ্রীয় সরকারের বেতনাক্রম অনুযায়ী সপ্তম পে কমিশন অনুযায়ী চাকরিপ্রার্থীদের এখানে গ্রুপ ডি লেভেলের বেতন দেওয়া হবে। এখানে বেসিক পে হিসেবে ১৮০০০ টাকা দেওয়া হবে এবং এর সঙ্গে আরো অন্যান্য ভাতা নিযুক্ত হয়ে বেতন বৃদ্ধি পাবে। সব মিলিয়ে চাকরিপ্রার্থীরা হাতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পাবে প্রতি মাসে মাসে।
বয়স: এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 36 বছরের মধ্যে। তবে তারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাবেন। SC/ST চাকরি প্রার্থীরা এখানে সরকারের নিয়ম অনুযায়ী ৫ বছর বয়সের ছাড় পাবেন এবং অফিসে চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের অবশ্যই নিজস্ব প্রথম মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে গেলে পরবর্তীকালে প্রার্থীদের মূল ফর্মটা ফিলাপ করতে হবে যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস সহ ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: এখানে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, যেগুলি হলো-
- বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো
- চাকরিপ্রার্থী নিজস্ব সিগনেচার
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে হলে আপনাদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
