দীর্ঘদিন ধরে রাজ্যে বড় কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি যার দরুন আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতেই সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেখানে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।  সকল ধরনের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন তাই এই চাকরি হাতছাড়া করতে না চাইলে অবশ্যই বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Central Bank Recruitment-এর বিস্তারিত তথ্য

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে এখানে মূলত গ্রুপ-ডি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের সাব-স্টাফ ও সাফাই কর্মচারী সাব-স্টাফ পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা : সব মিলিয়ে প্রার্থীদের মোট ৮৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো : সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুসারে প্রার্থীদের মাসিক ভালো টাকা বেতন প্রদান করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৬ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস যোগ্যতা থাকতে হবে। যেকোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল-

  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট।
  • চাকরিপ্রার্থী নিজস্ব ফটো ও সিগনেচার
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • অন্যান্য প্রয়োজনীয় তথ্য

নিয়োগ প্রক্রিয়া : এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

Central Bank Recruitment-এ আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করলেই কাজ শেষ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু আবেদনমূল্য দিতে হবে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.