কাঠ কয়লা দিয়ে এবার রান্নার দিন শেষ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবারো নতুন করে গ্যাস কানেকশন দেওয়া শুরু হচ্ছে। একদিকে কাঠ বা কয়লার ধোঁয়ায় রান্না করতে গিয়ে পরিবারের মা-বোনেদের যে শারীরিক কষ্ট ও চোখের জলের মুখোমুখি হতে হতো, অন্যদিকে আবার পরিবেশ দূষণও হতো প্রচুর পরিমাণে এবার তা দূর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে তাদের এবার ফ্রিতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে। নতুন করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে চালু হতে চলেছে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PM Ujjwala Yojana 2.0)। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো কাঠ বা দূষণকারী জ্বালানির ব্যবহার কমিয়ে প্রতিটি ঘরে নিরাপদ ও ধোঁয়ামুক্ত রান্নার পরিবেশ পৌঁছে দেওয়া।
উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে কী কী সুবিধা মিলছে?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় অর্থাৎ উজ্জ্বলা ২.০ কাঠামোর অধীনে উপভোক্তাদের সংযোগ নেওয়ার জন্য এককালীন সিকিউরিটি ডিপোজিট বাবদ কোনো টাকাই খরচ করতে হয় না। কেন্দ্র সরকার ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ১,৬০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের জন্য ১,১৫০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়, এই আর্থিক সহায়তার মধ্যেই আরো বিভিন্ন জিনিস অন্তর্ভুক্ত থাকে যেগুলি হল রেগুলেটর, পাইপ ও কানেকশন ইনস্টলেশন ফি। শুধু তাই নয়, এর সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন সংযোগ চালুর সাথে সাথেই প্রথম ভর্তি গ্যাস সিলিন্ডার (রিফিল) এবং একটি আধুনিক দুই-বার্নারের রান্নার ওভেন সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেকবার ১৪.২ কেজি সিলিন্ডার বুক করার পর গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০ টাকা ভর্তুকি পাঠিয়ে দেওয়া হয়। একদিকে যেমন ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হয় অন্যদিকে গ্যাস বুকিং এ ৩০০ টাকা করে ভর্তুকিও দেওয়া হয় প্রতি মাসে মাসে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ১৮ বছর বয়সী ভারতীয় মহিলা হতে হবে, উজ্জ্বলা যোজনার গ্যাস পুরুষদের দেওয়া হয় না শুধু মহিলারাই পাবে এবং তাঁর পরিবারের কারও নামে আগে থেকে কোনো সক্রিয় রান্নার গ্যাস কানেকশন থাকা চলবে না। অর্থাৎ পরিবারের অন্য কোন সদস্যের নামে যদি গ্যাস কানেকশন থাকে বা পরিবারের যে প্রধান হবে তার নামে যদি ক্যাশ কানেকশন থাকে তাহলে সে গ্যাস কানেকশন পাবে না। পরিবারের একজন মহিলা এবং তার হাজবেন্ড বা অন্য কোন সদস্য যে পরিবারের প্রধান হবে তাদের কারো নামে গ্যাস কানেকশন থাকা চলবে না তাহলেই এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রী গ্যাস কানেকশন পাওয়া যাবে। তপশিলি জাতি ও উপজাতি (SC/ST), প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া পরিবার, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারী এবং তালিকাভুক্ত BPL পরিবারের মহিলারা এই যোজনায় সবার আগে অগ্রাধিকার পেয়ে থাকেন। আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজন পড়বে আবেদনকারী মহিলার আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং সরাসরি ভর্তুকির টাকা ঢোকার জন্য তাঁর নিজস্ব নামের সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তবে এ ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং DBT লিংক চালু থাকতে হবে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বর্তমান ঠিকানার জটিলতা এড়াতে সেলফ ডিক্ল্যারেশন বা স্বঘোষণার সহজ নিয়ম রাখা হয়েছে।
কীভাবে করবেন আবেদন?
আবেদন প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি অফলাইনেও অত্যন্ত সহজ রাখা হয়েছে। আপনারা নিজের মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন বা রেশন ডিলার এর কাছে গিয়েও আপনারা আবেদন জানাতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা সরাসরি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল পোর্টালে (pmuy.gov.in) ঢুকে নিজেদের পছন্দের ডিস্ট্রিবিউটর—যেমন Indane, Bharat Gas বা HP Gas বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল ই-কেওয়াইসি সম্পন্ন করে আবেদন নথিভুক্ত করতে পারেন। যারা অনলাইনে আবেদন জানাতে পারবেন না তারা নিকটবর্তী গ্যাস এজেন্সির কাছে গিয়ে সরাসরি ডকুমেন্ট জমা করে আবেদন জানাতে পারবেন। আপনি যদি উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশনের জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন জানাতে পারেন।

