সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন।

আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক? তাহলে এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাসিক উচ্চ বেতনে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে জোন বেসড অফিসার(ZBO) পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্ধারিত বয়সসীমা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:-
সেন্ট্রাল ব্যাংকের অধীনে জোন বেসড অফিসার(ZBO) পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে –

১) সবার প্রথমে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে।

৪) তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তার সঙ্গে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ ও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার নিয়মাবলী:-
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৯ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

By Target Chakri

Target Chakri has been a trusted content creator for over 5 years, specializing in accurate updates on government jobs, central and state welfare schemes, and recent educational news.