Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কি বন্ধ হয়ে যাবে? কারা পাবেন না, কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস?

রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য সবথেকে বড় যে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন সেটি হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) যেটি নিয়ে উপভোক্তাদের মধ্যে দিনের পর দিন আগ্রহ বাড়ছে। এ পর্যন্ত ৩ হাজার টাকা করে মোট ছয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ ১৮ হাজার টাকা অনেকেই পেয়ে গিয়েছেন। তবে দেখা যাচ্ছে এখনো প্রকৃতযোগ্য অনেক মহিলা এই টাকা পাচ্ছেন না। তবে কারা কারা এই প্রকল্পে আর টাকা পাবেন না এবং তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং কি করলে আপনি আবার পুনরায় টাকা পেতে পারেন চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

সম্প্রতি দেখা যাচ্ছে অনেক উপভোক্তার স্ট্যাটাসে ‘Hold Up Application’ লেখা দেখতে পাচ্ছেন। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে—তাহলে কি তাঁদের আবেদন বাতিল হয়ে গেল? যাঁরা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, তাঁদেরও কি ভাতা বন্ধ হয়ে যেতে পারে?

আপনারা যদি এই সমস্যা থেকে থাকে এবং আপনিও যদি এখনো অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে থাকেন তাহলে অযথা চিন্তা না করে আপনার সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করা জরুরী। কি কি কারণে আটকে যেতে পারে অন্নপূর্ণা যোজনা টাকা?

কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য?

প্রকৃত যোগ্য মহিলারা যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের সকল পরিবারের মহিলাদের এই অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সাধারণভাবে যে বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন—

  • আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ বয়স হতে হবে ২৫ থেকে ৫৯ বছরের মধ্যে।
  • প্রকল্পের আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
  • আবেদনকারীর নিজের নামে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ ও প্রয়োজনীয় DBT ব্যবস্থা ঠিক থাকতে হবে।
  • আবেদনপত্রে দেওয়া তথ্য এবং জমা করা নথিপত্রের মধ্যে কোনও অসংগতি থাকা চলবে না।

মনে রাখবেন: প্রকল্পের চূড়ান্ত যোগ্যতা ও শর্তাবলি জানতে অবশ্যই সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করবেন। আপনার যদি যোগ্যতা পূরণ হয়ে গিয়ে থাকে এবং আপনি এই যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন।

কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে?

আবেদন জমা দেওয়ার পরেও কয়েকটি কারণে টাকা পেতে সমস্যা হতে পারে। যেমন—

১. নথিপত্রে ভুল: আবেদন করা নথিপত্রে যদি কোন ভুল তথ্য দিয়ে থাকেন বা আবেদনের সময় যদি ভুল ভাবে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন পত্রটি আটকে যেতে পারে।

২. ব্যাঙ্কের সমস্যা: ব্যাংক একাউন্টের সমস্যা থাকলে অথবা DBT সংক্রান্ত সমস্যা থাকলে টাকা জমা হতে অসুবিধা হতে পারে।

৩. আধার সংক্রান্ত জটিলতা: আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক না থাকলে বা নামের কোন গোলমাল থাকলে টাকা আটকে যেতে পারে।

৪. যোগ্যতা যাচাই: আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে তার আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে যদি কোন নামের গোলমাল বা বয়সের মিস ম্যাচ থাকে তাহলে টাকা আটকে যেতে পারে।

৫. ভুল বা অসম্পূর্ণ তথ্য: আবেদনের সময় ভুল তথ্য দিয়ে থাকলে কিংবা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে অনুমোদন পেতে দেরি হতে পারে।

কীভাবে অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস যাচাই করবেন?

আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন—

১. প্রথমে অন্নপূর্ণা যোজনার জন্য নির্ধারিত সরকারি পোর্টালে অর্থাৎ https://socialregistry.wb.gov.in/citizen/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. সেখানে Application Status বা আবেদন সংক্রান্ত স্ট্যাটাস দেখার বিভাগটি খুঁজুন।

৩. স্ট্যাটাস চেক করার সময় অবশ্যই মোবাইল নাম্বার কাছে রাখবেন কারণ ওটিপি আসবে।

৪. এরপর Submit বা Search অপশনে ক্লিক করুন।

৫. স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের কী করণীয়?

যারা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু একাউন্টে টাকা ঢোকেনি এবং সমস্ত কিছু ঠিক রয়েছে তারা অবশ্যই একবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন এবং ডিভিডি লিংক রয়েছে কিনা চেক করে দেখতে পারেন। এর পাশাপাশি আবেদনে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা সেটিও দেখতে পারেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন।

সকল বৈধ মহিলাদেরই অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে তবে অনেকের কোন সমস্যা থাকায় সেগুলো প্রসেস করতে দেরি হচ্ছে। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে সকল বৈধ মহিলারই অন্নপূর্ণা যোজনে টাকা ঢুকবে তবে এক্ষেত্রে হয়তো কিছুদিন সময় লাগতে পারে।