Yuva Shakti Prakalpa 2026: যুবশক্তি প্রকল্পে মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা! আবেদন করতে মানতে হবে এই ১০টি শর্ত

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং তারা যাতে অর্থের অভাবে হীনমন্যতায় না ভোগে সেজন্য তাদের একাউন্টে প্রতি মাসে ভাতা দেওয়ার পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার এবং নতুন করে আবারো আলোচনায় এসেছে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Prakalpa)। বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে একাউন্টে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। যে সমস্ত শিক্ষিত যুবক-যুবতীরা মাধ্যমিক পাস করে রয়েছেন বা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছেন তারা সকলেই এই সুবিধা পেয়ে যাবেন। এই সুবিধা দেওয়ার বিশেষ তোড়জোড় শুরু হয়েছে এবং ২৩ শে নভেম্বর ক্যাবিনেটে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এই ২৩ শে নভেম্বরে এই যুবশক্তি প্রকল্প নিয়ে বিশেষ পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী বছরের অর্থাৎ নতুন বছরে জানুয়ারি মাস থেকেই টাকা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে নতুন করে রাজ্য সরকার এই প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছেন এবং এজন্য বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে যেগুলো আবেদনকারীকে অবশ্যই পালন করতে হবে।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পাস প্রার্থীরা প্রতি মাসে পাবেন ২ হাজার টাকা এবং স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা পাবেন প্রতিমাসের ৩ হাজার টাকা পর্যন্ত সহায়তা। তবে এই প্রকল্পে আবেদনের আগে অবশ্যই আপনাকে দশটি শর্ত মানতে হবে। কি কি এই শর্ত চলুন জেনে নেওয়া যাক।

যুবশক্তি প্রকল্পের ১০টি গুরুত্বপূর্ণ শর্ত

১. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে

যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারাই কেবল এই যুবশক্তি প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

২. বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

এখানে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে এখানে সংরক্ষিত প্রার্থীদের বয়সের কোন ছাড় নেই।

৩. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে

এখানে আবেদন জানাতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিক পাস দিয়ে আবেদন করলে মাসে ২০০০ টাকা করে পাওয়া যাবে। এছাড়াও যারা স্নাতক তাস দেখিয়া আবেদন করবেন তারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন।

৪. আবেদনকারীকে বেকার হতে হবে

এখানে যারা আবেদন করবেন তাদের সম্পূর্ণ কর্মহীন বা বেকার হতে হবে কোন সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

৫. পরিবারের সরকারি চাকরির বিষয়টি বিবেচনা করা হবে

পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে আবেদনকারীর বাবা, মা অথবা স্বামী-স্ত্রীর মধ্যে কেউ সরকারি চাকরিজীবী কিংবা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৬. পারিবারিক আয়ের নির্দিষ্ট সীমা থাকতে হবে

এখানে আবেদন জানাতে হলে পরিবারের মাসিক আই নূন্যতম এক লক্ষ টাকার কম হতে হবে। এছাড়াও যে সমস্ত পরিবার আয়কর দাতা বা ট্যাগ দিয়ে থাকেন তারাও এই সুবিধা পাবেন না।

৭. একটি পরিবার থেকে একজনই সুবিধা পাবেন

একটি পরিবারের একাধিক সদস্য আবেদন করলেও এই প্রকল্পে শুধুমাত্র পরিবারের একজনকে এই এই সুবিধা দেওয়া হবে।

৮. অন্য সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ

অন্য কোন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা বা আর্থিক ভাতা নিয়মিত পেয়ে থাকলে যুবশক্তি প্রকল্পে আবেদনের সমস্যা হবে এবং তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবেন না। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এই বিষয়টি আরো স্পষ্ট বোঝা যাবে।

৯. নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে

এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে তবে এ ক্ষেত্রে জয়েন্ট একাউন্ট থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।

১০. আধার লিঙ্ক ও DBT চালু থাকতে হবে

বর্তমান সরাসরি DBT লিংক এর মাধ্যমে একাউন্টে টাকা পাঠানো হয় তাই এক্ষেত্রে অবশ্যই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও DBT লিংক থাকতে হবে। পাশাপাশি DBT (Direct Benefit Transfer) পরিষেবা সক্রিয় রাখতে হবে।

আবেদন করার আগে কোন কোন নথি তৈরি রাখবেন?

এই প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। এখানে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন-

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • নিজের নামে ব্যাংকের পাসবই।
  • ইনকাম সার্টিফিকেট।
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
  • সচল মোবাইল নম্বর।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের পর প্রকল্পের আবেদন সংক্রান্ত পোর্টাল চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে। এখানে আবেদনের জন্য অবশ্যই আলাদা একটি পোর্টাল খোলা হবে। অনলাইনে আবেদন চালু হলে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে ফর্ম পূরণের সুযোগ থাকতে পারে। তবে আবেদন শুরুর তারিখ, পোর্টালের ঠিকানা এবং জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর ২০২৬-এর মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পের অনুমোদন এবং ১ জানুয়ারি ২০২৭ থেকে টাকা দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এটি এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। মন্ত্রিসভার বৈঠকের পরেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানা যাবে।