রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আবারও সুখবর। অবশেষে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হতে চলেছে বেকর ভাতা (Beker Bhatta) বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস পর্যন্ত যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। তবে এই প্রকল্পে আবেদনের জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক। এই সুবিধা পেতে হলে আবেদনের সময় নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে, আর সেই তালিকা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। কী কী ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।

কী এই যুবশক্তি প্রকল্প

মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরে একের পর এক বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই মহিলারা পেয়ে যাচ্ছেন। আরো একটি জনকল্যাণমূলক প্রকল্পের কথা বলেছিলেন সেটি হল যুবশক্তি ভরসা কার্ড। অন্নপূর্ণা ভাতা কিংবা কন্যারত্নের মতো প্রকল্পের পথ ধরেই এবার বেকার যুবসমাজের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে সরকার। প্রকল্পটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের মধ্যে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পাস শিক্ষিত বেকারেরা পাবেন ২০০০ টাকা এবং গ্রাজুয়েশন পাস শিক্ষিত বেকারেরা প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা।

আবেদনের জন্য লাগবে যে নথিগুলি

সূত্রের খবর অনুযায়ী, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের কাছে থাকতে হবে —

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • জন্ম শংসাপত্র
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
  • পাসপোর্ট সাইজ ছবি
  • (স্নাতকদের ক্ষেত্রে) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট

এই নথিগুলোর যেকোনো একটিও অসম্পূর্ণ থাকলে আবেদন গৃহীত না-ও হতে পারে, তাই আগে থেকেই সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই আপনার যদি কোন সার্টিফিকেট এখনো ওঠানোর বাকি থেকে থাকে তাহলে তো তাড়াতাড়ি কলেজে বা ইউনিভার্সিটি তে গিয়ে আপনি আপনার সার্টিফিকেটটি নিয়ে আসতে পারেন।

কত টাকা মিলবে ভাতা হিসেবে

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাতার অঙ্কে পার্থক্য থাকবে। যারা মাধ্যমিক পাশ যোগ্যতা দেখিয়ে আবেদন করবেন তারা প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবেন এবং যারা গ্রাজুয়েশন পাস যোগ্যতা দেখিয়ে আবেদন জানাবেন তারা প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে রাজ্যে চালু থাকা বেকার ভাতা প্রকল্পে মাসিক দেড় হাজার টাকা দেওয়া হত — অর্থাৎ নতুন প্রকল্পে ভাতার অঙ্ক কার্যত দ্বিগুণ হতে চলেছে।

কবে থেকে শুরু হবে আবেদন

প্রকল্পের নির্দিষ্ট পোর্টাল অক্টোবর মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, আর নভেম্বর থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসে অর্থাৎ পুজোর আগেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন — দুই মাধ্যমেই। তবে আবেদনের সঠিক তারিখ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের বেকার যুবসমাজ। চূড়ান্ত বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে বা চূড়ান্ত ঘোষণা হওয়ার পরেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

By PALLABI ROY

Editor at Target Chakri, specializing in tracking, verifying, and breaking down government welfare schemes and student scholarships.

সাম্প্রতিক খবর