সামনেই রয়েছে উৎসবের মরসুম আর এই উৎসবের মরসুম শুরু হতে না হতেই সরকারি কর্মচারীদের জন্য একের পর এক দুর্দান্ত সুখবর সামনে আসছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কর্মচারী হয়ে থাকেন বা আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী হন, তবে এই খবরটি আপনার মুখে হাসি ফোটাবে। সূত্রের খবর, সামনেই রয়েছে দীপাবলি আর এই দীপাবলির উপহার হিসেবে সরকার ফের একবার মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance Hike) বাড়ানোর জোর প্রস্তুতি নিচ্ছে এর ফলে সরকারি কর্মীদের আবারো বেতন বাড়তে চলেছে। সব ঠিক থাকলে, আগামী মাসেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই ডিএ বৃদ্ধির কথা শোনা যাচ্ছে তবে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। অর্থাৎ, কর্মচারীরা গত কয়েক মাসের সমস্ত বকেয়া টাকা বা অরিয়ারও (Arrear) একসাথে পাবেন এমনটাই জানা গেছে। উৎসবের মুখে হাতে বাড়তি টাকা আসায় স্বাভাবিকভাবেই খুশি কর্মচারীরা। এর ফলে সরকারি কর্মচারীরা মন খুলে উৎসবে আনন্দ করতে পারবে ও খরচ করতে পারবে।

একলাফে কতটা বাড়তে পারে ডিএ?

সাধারণত আমরা জানি AICPI-IW বা খুচরো মূল্যসূচকের তথ্যের ওপর ভিত্তি করে ডিএ নির্ধারিত হয়। জুন মাসের সূচক বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করছেন, এবার ডিএ ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে প্রতিমাসে ডিএ পাচ্ছেন। যদি এই ডিয়ের পরিমাণ ৪ শতাংশ বাড়ে, তবে মোট ডিএ দাঁড়াবে ৬৪ শতাংশে। আর যদি ৩ শতাংশ বাড়ে, তবে তা হবে ৬৩ শতাংশ। অর্থাৎ অনেকটাই বেতন বৃদ্ধি পাবে কর্মীদের। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি এটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই জানা যাবে।

কেন বছরে দু’বার ডিএ বাড়ে?

বর্তমানে প্রতিবছরই ব্যাপক হারে মূল্য বৃদ্ধি ঘটছে এবং মুদ্রাস্ফীতি বা বাজারের জিনিসপত্রের দাম বাড়ার ফলে কর্মচারীদের যে বাড়তি খরচ হয়, এই বিষয়ের উপর নির্ভর করে এই খরচের কিছুটা সামাল দিতেই সরকার বছরে দু’বার ডিএ সংশোধন করে। নিয়ম অনুযায়ী, প্রতিবছরের প্রথম বৃদ্ধি ১ জানুয়ারি এবং দ্বিতীয় বৃদ্ধি ১ জুলাই থেকে কার্যকর হয়। জানুয়ারি মাসে বৃদ্ধি হয়ে গিয়েছে এবার জুলাই মাসের বৃদ্ধির পালা। সরকারি সূত্রের দাবি, সপ্তম বেতন কমিশনের অধীনে এটিই শেষ বড় ডিএ সংশোধন হতে পারে। এরপরেই শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন।

বাংলায় ডিএ-র কী হাল?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যখন ডিএ ৬৩-৬৪ শতাংশ হওয়ার কথা চলছে, তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র হার অনেকটাই কম। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। বর্তমানে রাজ্যের কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, অক্টোবর মাস থেকে এই হারে ডিএ দেওয়া শুরু হবে। নতুন রাজ্য সরকার ঘোষণা করেছেন আমাদের রাজ্যে ও কেন্দ্রীয় হারের দিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদেরও প্রচুর পরিমাণে বেতন বৃদ্ধি পাবে।

তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ কবে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোন স্পষ্ট ঘোষণা নেই। কেন্দ্রীয় কর্মচারীদের এই সম্ভাব্য ডিএ বৃদ্ধি বেতন কাঠামোয় এক বড় পরিবর্তন আনবে। দূর্গা পূজার আগে বা দীপাবলির ঠিক আগে এই ঘোষণা কর্মচারীদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আমাদের রাজ্যে যত কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছে তাদের এবার শুধু অপেক্ষা অর্থ মন্ত্রকের আনুষ্ঠানিক ঘোষণার।

By SUJIT ROY

CEO & Senior Editor at Target Chakri, covering verified government jobs, welfare schemes, and educational news with 5+ years of research experience.