অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে আবারো নতুন একটি আপডেট। আগস্ট মাসের চতুর্থ কিস্তির অন্নপূর্ণা ৩০০০ টাকা অনেকের ব্যাংক একাউন্টে ঢুকেছে। তবে এখনো বহু মহিলা রয়েছে যাদের টাকা ব্যাংক একাউন্টে ঢুকে নেওয়া যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অনেকের আধার কার্ডের সঙ্গে ব্যাংক কার্ডের অসঙ্গতি রয়েছে এই কারণেও টাকা ঢোকেনি। তবে চলতি মাসে তাদের একাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কি করতে হবে? এছাড়াও অনেকে এখনো পর্যন্ত আবেদন করেননি এবার সকলের জন্য চলে এলো নতুন করে সুখবর। যাদের আবেদনে কোন সমস্যা হয়েছিল বা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি বা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য আবারও নতুন করে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলা হবে বলে জানা যাচ্ছে আবার নতুন করে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে আবারো অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু করা হবে হলে যারা এখনো পর্যন্ত আবেদন জানাতে পারেন নি বা যাদের সমস্যা রয়েছে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে।

আবেদন গ্রহণ প্রক্রিয়া পুনরায় শুরু হবে কবে থেকে?

প্রশাসনিক দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সেপ্টেম্বরের শেষের দিকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলা হবে তবে সরকারি পর্যালোচনার পরেও বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে তাই এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা পোর্টাল খোলা সম্ভব হচ্ছে না এর ফলে সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। এবার সরকারি তরফ থেকে জানানো হয়েছে দুর্গাপূজো শেষ হওয়ার পরেই আবারো নতুন করে অন্নপূর্ণা যোজনা পোর্টাল খোলা হবে অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনা পোর্টাল নতুন করে চালু করার কথা বলা রয়েছে এর ফলে যারা এখনো পর্যন্ত আবেদন জানাতে পারেননি তাদের আবার নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে।

 

অনলাইনে পোর্টাল খোলার পরেই নতুন করে আবার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। তবে এবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যারা নতুন করে আবেদন করবেন বা যাদের ভুলভ্রান্তি হয়েছিল তারা যদি আবার নতুন করে আবেদন করতে চান তাদের আবার পুনরায় নতুন করে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এর ফলে যদি কারো আবেদনে যদি অসংগতি ধরা পড়ে বা ভুল ভ্রান্তি করে আবেদন করে থাকেন তাহলে তার আবেদন পত্রটির সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। তাই অনলাইনে আবেদন করার সময় সেটি সঠিকভাবে এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা করার পরে সেটি ব্লকে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সমস্ত তথ্য ধরে ধরে যাচাই করা হবে। তাই আপনার আবেদনটি যাতে বাতিল না হয় সেদিকে নজর রেখে সঠিকভাবে এবং সমস্ত তথ্য দিয়ে আবেদন করবেন।

 

আধার ও ব্যাংক একাউন্টের লিংক করা আবশ্যক 

যারা এখনো পর্যন্ত আঁধারের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক করেন নি বা যারা এখনও চতুর্থ কিস্তির টাকা পাননি তাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক করতে হবে। DBT লিংক একাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে তাই এই কাজটি অবশ্যই করিয়ে নিতে হবে। যদি এখনো কেউ আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক না করিয়ে থাকেন বা DBT লিংক না করিয়ে থাকেন তাহলে নিজেরাই NPCI -র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার সেটিং করিয়ে নিতে পারবেন।

 

এর পাশাপাশি অনেকের ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি এর অন্যতম কারণ হলো আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে নামের অমিল। আপনারা যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ব্যাংক একাউন্টে গিয়ে আধার কার্ডের সঙ্গে নামের তথ্য মিলিয়ে নিন। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি সক্রিয় না থাকে তাহলেও সেটি ব্যাংক অ্যাকউন্ট। অন্নপূর্ণা যোজনা নতুন পোর্টাল খোলা বা পঞ্চম কিস্তির টাকা ঢোকার আগে আপনার যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো ঠিক করিয়ে নেবেন। এর পাশাপাশি ব্যাংক একাউন্টে যদি কেওয়াইসি না করা থাকে তাহলে সেটিও ব্যাংকে গিয়ে করিয়ে নিতে পারেন।

২৫ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলারা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন বা এই অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে যাবেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই অন্নপূর্ণা যোজনা চালু করেছেন লক্ষী ভান্ডার প্রকল্পের পরিবর্তে। এখানে প্রতিটি মহিলার একাউন্টে ৩০০০ করে টাকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো ঘোষণা করেছেন যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা পাচ্ছেন বা অন্য কোন ভাতা পাচ্ছেন তার পাশাপাশিও এই অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে যাবেন। এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছে। উপযুক্ত ও যোগ্য মহিলারা যাতে এই প্রকল্পের টাকা পান তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রকৃতযোগ্য মহিলাদের একাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

By PALLABI ROY

Editor at Target Chakri, specializing in tracking, verifying, and breaking down government welfare schemes and student scholarships.