Seva Setu Camp 2026: রাজ্যে ফের বসছে ৩ দিনের বিশেষ সেবা সেতু শিবির! অন্নপূর্ণা ও যুবশক্তি প্রকল্পে আবেদনের বড় সুযোগ

রাজ্যের সাধারণ মানুষদের সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও রাজ্যের প্রশাসন। এক জায়গায় সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার চালু করেছিলেন বিশেষ জনকল্যাণ শিবির। এখান থেকে সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় এমনকি যে কোন সরকারি সুযোগ-সুবিধা না পেলে বা কোন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে চাইলে এই সেবা সেতু ক্যাম্পে এসে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকার আবারো নতুন করে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে ৩ দিনের বিশেষ ‘জনকল্যাণ শিবির’ বা ‘সেবা সেতু ক্যাম্প’ আয়োজন করার প্রস্তুতি চলছে।

এর আগে অক্টোবর মাসের শুরুতে ব্লক স্তরে আয়োজিত শিবিরগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। প্রচুর মানুষ এখান থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার জন্য আবেদন জানিয়েছেন বা যাদের সরকারি সুযোগ-সুবিধা পেতে সমস্যা ছিল তারা তাদের সমস্যার সমাধান করার জন্য এখানে দরখাস্ত দিয়েছেন। তবে অতিরিক্ত লাইন এবং দরকারি কাগজপত্রের অভাবে বহু মানুষ সেদিন আবেদন জমা দিতে পারেননি। এবার সেই সমস্ত বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন করে আবারও এই ক্যাম্পের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

যাঁরা আগের বার ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের জন্য সুখবর

কোন কারণের জন্য যারা এর আগের বারের শিবিরে অংশগ্রহণ করতে পারেনি বা তাদের সমস্যা সমাধান হয়নি তাদের জন্য আবারো নতুন করে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগে থেকেই সমস্ত জনগণকে এই শিবিরের কথা জানিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা যাতে আগেভাগে সমস্ত নথি জোগাড় করে রাখতে পারে।

যেকোনো সরকারি কাজকর্মের জন্য আর অঞ্চলে গিয়ে বা ভিডিও অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর ঘোরাঘুরি করতে হবে না। এবার এক জায়গায় সমস্ত ধরনের সরকারের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই ৩ দিনের শিবিরে এসে যোগ্য ব্যক্তিরা সরাসরি নিজেদের ফর্ম ও কাগজপত্র জমা দিতে পারবেন।

এই বিশেষ শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাবেন। এখানে প্রায় ৫৫টিরও বেশি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যায়। রাজ্য সরকারের নতুন প্রকল্প ও পুরনো প্রকল্পের পাশাপাশি কেন্দ্র সরকারের ও সমস্ত ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা এখানে পাবেন:

  • অন্নপূর্ণা যোজনা: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বরাদ্দ আর্থিক ভাতার নতুন আবেদন জমা নেওয়ার পাশাপাশি যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে, তাঁদের কাগজপত্র যাচাই করে সমাধান করা হবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা কোন সমস্যা থাকলে তার সমাধান করা হবে।
  • যুবশক্তি ভরসা কার্ড: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে যুবশক্তি কার্ডের নাম তোলার কাজ শুরু হতে চলেছে। এই শিবির থেকেই হয়তো নতুন করে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে।
  • স্বাস্থ্য ও সরকারি ভাতা: বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত হেলথ কার্ড তৈরি, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।
  • পিএম কিষান সম্মান নিধি: কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাওয়ার জন্য নতুন আবেদন গ্রহণ এবং আধার লিঙ্ক বা বায়োমেট্রিক সংক্রান্ত কাজও সেরে ফেলা যাবে।
  •  প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা
  • নতুন করে জব কার্ডের আবেদন
  • বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা
  • অন্যান্য

কবে এবং কোথায় বসবে এই নতুন ক্যাম্প?

নভেম্বরে বা ডিসেম্বরে রাজ্যের বিভিন্ন ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। খুব শীঘ্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকাভিত্তিক নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে। আপনি যদি আবারও জনকল্যাণ শিবিরে কোন কাজের জন্য আবেদন বা দরখাস্ত করতে চান তাহলে আপনাকে আগে থেকেই সমস্ত নথিপত্র গুলো গুছিয়ে রাখতে হবে।