অন্নপূর্ণা ভাণ্ডার নাকি লক্ষ্মীর ভাণ্ডার? ৩ হাজার টাকা নিয়ে মহিলাদের মধ্যে বাড়ছে জল্পনা, কী জানা যাচ্ছে এখন? Annapurna Bhandar

পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে গত কয়েক বছরে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই  লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে মাসে টাকা পেয়ে যেতেন।  এর ফলে বহু পরিবারের দৈনন্দিন খরচ সামলানো সহজ হয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্যের মহিলাদের মধ্যে এক নতুন প্রশ্ন ঘুরছে—লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? আর তার জায়গায় কি সত্যিই চালু হতে চলেছে নতুন “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্প? অনেকের মধ্যে এই নিয়ে রয়েছে জল্পনা।



তবে এই জল্পনা অবশেষে সত্যি হতে চলেছে। প্রতিমাসে এবার মহিলাদের ব্যাংক একাউন্টের ৩০০০ করে টাকার ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কী ঘোষণা হয়েছে এবং সাধারণ মানুষ কী আশা করতে পারেন, সেটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

লক্ষ্মীর ভাণ্ডার কেন এত জনপ্রিয় হয়েছিল?

রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।  এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। গ্রামের গৃহবধূ থেকে শহরের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মহিলারা—অনেকের কাছেই এই টাকা সংসারের গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছিল। বাজার খরচ, ওষুধ, সন্তানদের পড়াশোনা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে এই ভাতা ব্যবহার করেছেন বহু উপভোক্তা।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কেন বাড়ছে আলোচনা?

সাম্প্রতিক নির্বাচনী প্রচারে নতুন সরকারের তরফে মহিলাদের জন্য আরও বড় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সেই সূত্র ধরেই “অন্নপূর্ণা ভাণ্ডার” নামটি সামনে এসেছে। এবার রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন জুন মাসের ১ তারিখ থেকে মহিলাদের ব্যাংক একাউন্টে ৩০০০ করে টাকা ঢুকবে অন্নপূর্ণা  ভান্ডার প্রকল্পের মাধ্যমে।

এই কারণেই সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন আশাবাদ তৈরি হয়েছে, অন্যদিকে বিভ্রান্তিও বাড়ছে। অনেকেই জানতে চাইছেন—

  • লক্ষ্মীর ভাণ্ডার কি পুরোপুরি বন্ধ হবে?

  • পুরনো অ্যাকাউন্টেই কি নতুন টাকা আসবে?

  • নাকি আবার নতুন করে আবেদন করতে হবে?

  • কারা এই সুবিধা পাবেন?

পুরনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি নতুন আবেদন লাগবে?

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। তবে এক্ষেত্রে জানা যাচ্ছে পুরনো একাউন্টে নতুন করে টাকা ঢুকবে এক্ষেত্রে আপনাকে আর নতুন করে কোন কিছু করতে হবে না।

 তবে এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে যেসব মহিলা ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তথ্য পুনরায় ভেরিফিকেশন করে নতুন প্রকল্পের আওতায় আনা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন  হবে না। কিন্তু অন্যদিকে যারা এখনো আবেদন জানান নিয়ে তারাও নতুন করে আবেদন জানিয়ে এই প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন।

কবে থেকে শুরু হতে পারে নতুন প্রকল্প?

নতুন সরকার ক্ষমতায় আসার পরেই জানিয়েছেন জুন মাসের ১ তারিখ থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে। 

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যজুড়ে আগ্রহ বাড়লেও এখনো পর্যন্ত প্রকল্প সংক্রান্ত কোনও পূর্ণাঙ্গ সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। তবে সরকার যেহেতু ঘোষণা করেছেন তাই তারা তাদের এই প্রকল্পের টাকা সামনে মাসে থেকেই ব্যাংক একাউন্টে দিয়ে দেবেন।

তবে একটি বিষয় স্পষ্ট—মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিই রয়েছে। আগামী দিনে সরকারিভাবে কী ঘোষণা হয়, সেদিকেই নজর রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার।

Top Post Ad

Below Post Ad