পরীক্ষা ছাড়াই সরাসরি অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ | WB district court Group d recruitment

 ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব দিনে দিনে বেড়েই চলেছে। চারিদিকে বেকারদের হাহাকার। নূন্যতম ছোট্ট চাকরির জন্যই আবেদন করে চলেছে পিএইচডি সহ অন্যান্য উচ্চশিক্ষিত যুবক যুবতী। এই মত অবস্থায় একটি চাকরি পাওয়া বেকার চাকরি প্রার্থীর কাছে অমৃতের সমান। আজকে আমাদের প্রতিবেদনে এমন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গের জেলা আদালত কর্তৃ। এই চাকরির আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে থেকে কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।



✓Employment No:- 02 DLSA/JGM/2023


শূন্য পদের নাম:-

জেলা আদালত কর্তৃক সুইপার পদে কর্মী (Group-D) নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:-

এই পদের জন্য পূর্বে আলাদাভাবে আপনাকে আবেদন করার প্রয়োজন নেই। এর জন্য সর্বপ্রথম আপনাকে জেলা আদালতের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সঠিক তথ্য দ্বারা সেটিকে পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ করার পর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যুক্ত করে ইন্টারভিউ এর তারিখ আপনি সরাসরি ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যান।


প্রয়োজনীয় নথিপত্র:-

আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হল-


১. জান্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।


২. ভারতীয় নাগরিকের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।


৩. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।


৪. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার।


শিক্ষাগত যোগ্যতা:-

জেলা আদালতের এই সুইপার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে। 


দৈনিক বেতন:-

এখানে নিয়োগ কারি প্রার্থীদের দৈনিক বেতন দেওয়া হবে ৪০৪ টাকা। এছাড়াও রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী No work no pay পদ্ধতিতে বেতন দেয়া হবে।


বয়স সীমা:-

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।


মোট শূন্য পদ:-

জেলা আদালত কর্তৃক যে সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদের সংখ্যা ১ জন।


ইন্টারভিউ স্থান:-

Office of district legal services Authority, Ghoradhara, Jhargram , West Bengal 721514


ইন্টারভিউ এর তারিখ:-

উল্লেখিত উক্ত গ্রুপ ডি পদে ইন্টারভিউ এর তারিখ ৫ই জুলাই ২০২৩।


OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Top Post Ad

Below Post Ad