মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে সরাসরি প্রশিক্ষণ ও প্রচুর চাকরি | WB Direct Govt Job Recruitment

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার পশ্চিমবঙ্গ সরকার প্রশিক্ষণ দিয়ে প্রার্থীদের চাকরিতে নিযুক্ত করবে। প্রশিক্ষণ দেওয়া হবে মাত্র এক মাস। প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সমস্ত তথ্য নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।



পদের নাম :- ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প।


শিক্ষাগত যোগ্যতা :- এখানে মাধ্যমিক পাস করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন।


বয়স :- প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি হলে এখানে আবেদন করা যাবে।


আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে https://wbtourism.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর E-Service নামে একটি অপশন এ ক্লিক করতে হবে । তারপর ক্লিক করতে হবে Tourist Guide Certification Scheme অপশনে । এরপর Apply অপশন এ ক্লিক করতে হবে । তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। শেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।


প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র :- এই ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় পর্যটন‌ বিভাগে।


প্রশিক্ষণ নেওয়ার পর কিভাবে চাকরি পাবেন :- আপনি এই প্রশিক্ষণ নেওয়ার পর ট্যুরিস্ট গাইড হতে পারবেন। এছাড়া আপনি যদি চান কোন সংস্থা বা এজেন্সির সাথে যুক্ত হতে পারবেন , সেখানে ট্যুর গাইডের কাজ করতে পারবেন। এছাড়া স্লেফ এমপ্লয় হতে পারবেন। এবং পরিবহন দপ্তরে চাকরি‌ করতে পারবেন।


       ইতিমধ্যে জানা গেছে এখানে পূজার পর প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে প্রশিক্ষণ নিলে চাকরি নিশ্চিত। এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান এ ভিজিট করুন।


খবরের সূত্র :- “বেঙ্গল প্রভাকর” নিউজ পোর্টাল থেকে সংগৃহীত।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Top Post Ad

Below Post Ad