পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের অধিনে বিভিন্ন গ্ৰামে গ্ৰামে Village Police নিয়োগ

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যারা দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত ছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। এখানে চাকরি করার জন্য লাগবে না কোন উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আপনিও পেয়ে যাবেন এখানে একটি চাকরি। ইতিমধ্যে একটি অফিসিয়াল নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের অধিনে বিভিন্ন গ্ৰামে গ্ৰামে Village Police নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের সকল মানুষ এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে ইচ্ছুক তারা এই খবরটি ভালোভাবে পড়ুন এবং নিচের সমস্ত বিস্তারিতভাবে দেওয়া আছে।



শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এবং উচ্চশিক্ষিতরাও এখানে আবেদন করতে পারবেন।


বয়স :- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এখানে বয়সের হিসেবে ধরা হয় ১ জানুয়ারি ২০২২ থেকে।


আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি সাদা কাগজের উপর দরখাস্ত লিখতে হবে । ওই দরখাস্তের সাথে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট একটি মুখ বন্ধ খামে ভরে আবেদনকারী সংশ্লিষ্ট এলাকার থানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।


প্রয়োজনীয় নথিপত্র :- আপনি ইন্টারভিউ এর জন্য যে সমস্ত নথিপত্র আপনার সাথে করে নিয়ে যাবেন সেগুলি হল- 

১. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

২. পাসপোর্ট সাইজের ফটোকপি।

৩. আঁধার কার্ড বা ভোটার কার্ড। 

৪. আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটিও নিয়ে যাবেন।

৫. আপনার শারীরিক সক্ষমতার সাটিফিকেট।

৬. স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র।


চাকরিপ্রার্থীদের কাজের তালিকা :- এখানে চাকরিপ্রার্থীরা নিজে নিজে এলাকার ভিলেজ পুলিশ হিসেবে নিযুক্ত হবেন। এবং তাদের নিজে নিজে এলাকার কোথায় কি হচ্ছে সেগুলোর খবর রাখতে হবে। তাদের এলাকায় যে সমস্ত সিভিক পুলিশ রয়েছে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং পুলিশের কাজের সুবিধার জন্য তাদের সমস্ত খবরাখবর পুলিশের কাছে গিয়ে পেশ করতে হবে।


বেতন কাঠামো :- যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরি করবেন তাদের মাসিক বেতন হবে ১৫ হাজার টাকা এবং এটি কিছু বছরের মধ্যে আবার বাড়বে এখানে বেতন বৃদ্ধির সুব্যবস্থা রয়েছে।


আবেদনের তারিখ :- ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে তা দেরি না করে অবশ্যই আবেদন করুন। এখানে প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন ১৩ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।


এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

খবরের সূত্র: বিস্তারিত পড়ুন


আরও চাকরির খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Top Post Ad

Below Post Ad