সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এবার কেন্দ্র সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো। যেখানে বলা হয়েছে প্রার্থীদের কোনরকম যোগ্যতা ছাড়া এখানে চাকরি দেয়া হবে । প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে এখানে কাজে নিযুক্ত করা হবে। প্রধানত এখানে তিন মাস বা ছয় মাসের ট্রেনিং করানো হবে, তারপর সরাসরি কাজে নিযুক্ত করা হবে তাই এখানে প্রার্থীদের প্রবল সম্ভাবনা রয়েছে কাজ পাওয়ার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
প্রকল্পের নাম ও উদ্দেশ্য :- কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের নাম দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ( DDU-GKY) . কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পের উদ্দেশ্য হলো প্রধানত বেকার যুবক-যুবতীদের একটি কর্মসংস্থান দেওয়া। যাতে ভারতবর্ষের বেকারত্ব দূর হয়। এবং বেকার যুবক-যুবতীরা আর্থিক স্বাচ্ছন্দ লাভ করে। প্রধানত আর্থিক সংকট দূর করার জন্য এই উদ্দেশ্য। এখানে ভারতবর্ষের সকল বাসিন্দায় আবেদন করতে পারবেন।
আবেদন করার শর্তাবলী :- ১. এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। তবে যদি কোন প্রার্থী প্রতিবন্ধী বা কোন সমস্যা থাকে তাদের তাহলে তাদের বয়সের সীমা একটু বাড়ানো হয়েছে। তাদের কথা মাথায় রেখে ৪৫ বছরের মধ্যে বয়সসীমা করা হয়েছে ।
৩. এছাড়া এখানে আবেদন করতে গেলে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা দরকার নেই শুধুমাত্র অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চশিক্ষিতরাও এখানে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া :-
১. এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য https://kaushalpanjee.nic.in/ddugky/ekausha এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
২. এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তারপর আপনাকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে এবং দেখতে হবে আপনার রাজ্যে কোন ট্রেনিং সেন্টার আছে কিনা। যদি ট্রেনিং সেন্টার থাকে তাহলে আবেদন করতে পারবেন।
৩. আপনার রাজ্য যদি কোন ট্রেনিং সেন্টার থাকে তাহলে আপনারা সেই ট্রেনিং সেন্টারে ফোন করে জানতে পারবেন সেখানে আপনি কোন কাজের জন্য আবেদন করতে পারবেন , সেই পদের জন্য কত সিট সংখ্যা রয়েছে । এছাড়া আরো যে সমস্ত তথ্য আপনারা জানতে চান সেখানে ফোন করে জেনে নিতে পারবেন ।
প্রয়োজনীয় ডকুমেন্ট :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট গুলি প্রয়োজন সেগুলি নিচে বিস্তারিত ভাবে দেয়া হলো -
১. আপনার সমস্ত শিক্ষাগত সার্টিফিকেট ।
২. আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড।
৩. আপনার নিজস্ব একটি বায়োডাটা।
৪. পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৫. বয়সের প্রমাণপত্র।
৬. নিজের অথবা পরিবারের কারো জব কার্ড থাকলে সেটি।
৭. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
গুরুত্বপূর্ণ তথ্য :-
১. এখানে চাকরি-বছর আর নিজের নিজের জেলাতেই চাকরি করতে পারবে সেক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার জেলায় কোন ট্রেনিং সেন্টার থাকলে সেখানে আবেদন করতে হবে।
২ . এখানে প্রায় ৭০০ রকমের ট্রেনিং দেওয়া হবে এবং লক্ষ লক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে। আপনার যে পদ পছন্দ আপনি এখানে সেই পদের জন্য ট্রেনিং করতে পারবেন।
৩. এখানে যে সমস্ত কর্মচারী প্রশিক্ষণ করবেন তাদের সবাইকে চাকরি দেওয়া হবে।
৪. এবং এই প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রার্থীদের কোনো রকম টাকা খরচ করে প্রশিক্ষণ নিতে হবে না।
এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
অফিশিয়াল ওয়েবসাইট: https://kaushalpanjee.nic.in/



